
বুর্জোয়া, সাম্রাজ্যবাদী সমাজের চাপিয়ে দেয়া
সব প্রতিযোগিতার মাঝে দিনে দিনে বয়স বাড়ছে।
অস্বীকার করছি না আজ...
মুজিব তোমায় ভুলেছি
সাত শ্রেষ্ঠ বীর ভুলেছি তোমাদের
ভুলেছি ধর্মীয়, অধর্মীয় সব চেতনা।
মসজিদে,মন্দিরে, পত্রপত্রিকা, টেলিভিশন, বেতারে,
কারবালা, মক্কা-মদিনা, তাহরীর স্কয়ার, শাহবাগে
বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে, রাজপথে, স্মৃতিসৌধে
সমস্বরে উচ্চারিত সব চেতনা বেঁচে খেয়েছি
অস্বীকার করছিনা প্রিয়তমা মাতৃভূমি।
সর্বশেষ এডিট : ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৩:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


