
কথায় কথায় আমার অসহায়তায় সান্ত্বনা
দেবার ছলে কয়েক কথা শুনিয়ে দাও,
মনে রেখো আগামী বসন্তগুলো আমারই হবে।
আগামী শতাব্দী ধরে নয় অনন্তকাল ইতিহাসের পাতায়
আমার গুণ কীর্তন হবে প্রতি বসন্তে,
রাজপথের মিছিলে, তোমাদের জানালায়,
প্রেমিকার হৃদয়ে, শহরে,গ্রামে,বেহিসাবি চুম্বনে,
শোষিতের অধিকার আদায়ে প্রতিটা আন্দোলনে।
তোমরা যারা গোপন ছুড়ি নিয়ে
আমাকে হত্যা করার উদ্দেশ্যে অভিনয় করে যাও,
যারা একটাও গোলাপ তুলে দাওনি হাতে
বসন্তে অথবা ভালবাসা দিবসে
অথচ বিলিয়েছ আমারই সামনে আমার শত্রুর হাতে,
তোমাদের বলছি ইতিহাস একদিন আমার হবে।
তানজির খান
কবি ও নাগরিক সাংবাদিক
[email protected]
ছবিঃ একুয়া রেজিয়া আপু ( অনুমতি সাপেক্ষে প্রকাশিত)।
সর্বশেষ এডিট : ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


