somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রবীন্দ্রনাথের কলকাতায় আমার সোনার বাংলা পাকিস্তানের মুখোমুখি

১৬ ই মার্চ, ২০১৬ রাত ১:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সাত কোটি সন্তানেরে, হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালী করে, মানুষ কর নি।আবার রবীঠাকুরের অপ্ত বাক্য ভুল প্রমাণ করবার নতুন সুযোগ এসেছে বাংলাদেশের সামনে। টি-টুয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু করতে যাচ্ছে বেঙ্গল টাইগার্স। আজ ১৬ মার্চ বিকাল ৩.৩০ মিনিটে সুপার টেনে বাংলাদেশের প্রথম ম্যাচ পাকিস্তানের বিপক্ষে।ক্রিকেটের ২২ গজে তরুণ টগবগে রক্ত এখন বধ করতে চায় সব প্রতিপক্ষকেই। কেউ এখন বাঘের থাবা থেকে নিরাপদ নয়। টাইগাররা যদি তাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারে তবে শুধু পাকিস্তানের বিপক্ষে নয়, বিশ্বকাপটাও জিততে পারে- এমন মনোভাব বাঙালির সকল ক্রিকেট প্রেমীর।

১৯৭২ সালের ১০ জানুয়ারি পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে দেশে ফিরে দেয়া বঙ্গবন্ধুর ভাষণে দ্যার্থহীন কণ্ঠে উচ্চারিত হয়েছিল - "কবিগুরু বলেছিলেন সাত কোটি সন্তানেরে, হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালী করে, মানুষ কর নি। কবিগুরুর কথা মিথ্যা প্রমাণ হয়ে গেছে। আমার বাঙালি আজ মানুষ হয়েছে"।

২৫ বছর আগে ইডেনের মাঠে বাংলাদেশ খেলেছিল। সেই স্মৃতিও মন্দ না। শ্রীলংকার বিরুদ্ধে ৯৫ বলে ৭৮ রান করেছিলেন আতাহার আলী খান। শেষ পর্যন্ত যদিও ম্যাচটি হেরেছিল বাংলাদেশ। সময়ের বিবেচনায় সেই ম্যাচটিও অনেক অনুপ্রেরণার।কিন্তু আজ নতুন এক বাংলাদেশ বিশ্ব ক্রিকেটের মঞ্চে। ইডেন গার্ডেনে প্রায় এক লক্ষ দর্শক বসে খেলা দেখতে পারেন। সেই মাঠে সুপার টেনের প্রথম ম্যাচটি খেলতে নামবে টাইগার ক্রিকেটাররা। বাংলাদেশ দলের সব ক্রিকেটাররা রোমাঞ্চিত ম্যাচটি ঘিরে। কলকাতাও কি রোমাঞ্চিত নয় বাঙালির এগারো সন্তানের খেলা দেখতে? তিলোত্তমা কলকাতাও কি অপেক্ষায় নাই বাঘের গর্জনের?

"আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি" ইডেনের প্রায় এক লক্ষ ধারণ ক্ষমতা সম্পন্ন মাঠে যখন বেজে উঠবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত তখন কেমন অনুভব হবে সবার মাঝে! তখন কি বাঙালীর ভালবাসার তরঙ্গ সবাইকে আন্দোলিত করবে না? সকল বাঙালি অপেক্ষায় আছে, অধীর অপেক্ষায় আছে সেই দৃশ্য দেখার। মাশরাফিদের সুরে সুর মিলিয়ে পুরো গ্যালারী গেয়ে উঠছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি, দৃশ্যটি বারবার কেন যেন ভাবতে ভাল লাগছে। এক টুকরো বাংলাদেশ ক্ষণিকের জন্য কবিগুরুর কলকাতার বুকে ভেসে উঠলে কে রুধিবে বাংলার জয়?

বিঃদ্রঃ আমার লেখাটি একটি অনলাইন পত্রিকায় প্রকাশিত হয়েছে।
সর্বশেষ এডিট : ১৬ ই মার্চ, ২০১৬ রাত ১:৫০
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপেল নিয়ে যত গল্প পর্ব - ০১

লিখেছেন অধীতি, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:১১

আপেল, আমাদের পরিচিত ফল সমুহের ভেতরে অন্যতম। দেখতে সুন্দর, খেতে মিষ্টি এই ফলটির আমাদের জীবনের সঙ্গে মিশে গেছে। আপেল এক অদ্ভুত ফল। বাসায় মেহমানকে আপ্যায়ন থেকে শুরু করে রোগী দেখতে... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকট ও বিএনপি কি একে অপরের পরিপূরক?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩৭


গ্যাস নাই ,বিদ্যুৎ নাই। নিত্যদিনের নানা সংকটে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে। এভাবে মানুষ বিএনপিকে কতদিন সহ্য করবে? মানুষ সহ্য করতে করতে যখন ধর্যের বাধ সহ্যের বাধ ভেঙ্গে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ সরকারের কাছে সোলার এনার্জি বিক্রি করা কতটা লাভজনক?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৭



যারা আগামী ৬ মাসের মধ্যে বাড়ির ছাদে সোলার সিস্টেম ইন্সটল করবেন, তাঁদেরকে বাংলাদেশ সরকার প্রত্যেক ইউনিট ইলেক্ট্রিসিটির জন্যে ১০.৫০ টাকা করে দিবে। রুফটপে সোলার এনার্জি প্ল্যান্ট বসিয়ে লাভ... ...বাকিটুকু পড়ুন

২ লাখ কর্মীর খবর ভুয়া - তবে ২৫ টা সাদা হাতি আসছে!

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২



স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।

আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে... ...বাকিটুকু পড়ুন

×