
আমার আবৃত অথবা অনাবৃত স্তন যুগল
পুরুষের শিশ্নের আগায় যদি কাম আনে,
যদি ভুলে যায় কোথায় পেয়েছিল প্রাণের প্রথম রশদ,
কোথায় মিটে ছিল প্রারম্ভিক ক্ষুধা,
পাণ করেছিল প্রথম জীবন সুধা,
যদি ভুলে যায় কোন পথে এসেছিল সবুজ পৃথিবীতে,
যোনি পথকে মনে হয় যদি শুধুই আনন্দ সমুদ্র,
তবে আমায় ধর্ষণ করুক এখনি, এবেলায়।
আগামীকাল সূর্যের প্রথম আলোতেই মুক্ত হতে চাই,
নির্ভয়ে কাটিয়ে দিতে চাই অনাগত সব বসন্ত।
বাতাসে মিশে থাকা আমার শরীরের ঘ্রাণ যদি
দুর্বিনীত পুরুষতান্ত্রিক হৃদয়ে কামনার ঢেউ তোলে,
যদি ভুলে যাও আমি-তুমি একই মুদ্রার এপিঠ-ওপিঠ
তবে আমায় ধর্ষন করো যেখানে ইচ্ছে সেথায়।
তবুও আগামীকাল নির্ভয়ে হাটতে চাই,
ছুঁতে চাই রঙিন মাধবীলতা,
লিখতে চাই সমুদ্র পাড়ে নিমগ্ন গোধূলির হাজারো কবিতা।
ছবিঃ রঙ তুলির কবি জাহেদুর রহমান রবিন
কবিতার ফেইসবুক প্রকাশঃ ২৭ মার্চ শেষ প্রহর
সর্বশেষ এডিট : ২৯ শে মার্চ, ২০১৬ রাত ১০:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


