
খুব ইচ্ছে ছিল তোমার বসন্তে
আমার চৈত্র নিয়ে দেখা করব।
প্রবাহমান নদীর হাওয়াতে মুছে যাবে চৈত্রের দাবদাহ,
তারপর সবুজপত্র পল্লবের সাথে পবিত্র হবো বৃষ্টিতে।
অপেক্ষায় ছিল বসন্তের শেষ জংলী ফুল,
শহুরে টবে গজানো দুর্লভ ক্যাকটাস,
মধ্যবিত্তের বাজারের ফর্দে গোপনে লিখে রাখা আলতা।
তবুও সন্ধ্যাটা বিলীন হওয়ার আগে,
আমাদের বসন্ত নিঃশেষ হয়ে গেলো মৃত্তিকা।
।। মৃত্তিকার ৫ম অঙ্ক - নিঃশেষিত বসন্ত।।
কবিতার ফেইসবুক প্রকাশ এখানে
ছবিঃ একুয়া রেজিয়া
সর্বশেষ এডিট : ০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



