কাশফুল বনে পুবের হাওয়া লাগে
আজ, এবং দূর কালের মুগ্ধতা নিয়ে
বসে থাকি, সেই উত্তর কালের হারিয়ে যাওয়া
আমার উদয় পিয়াসী জন্মান্তরের ক্ষোভ নিয়ে
হারিয়ে গিয়েছিলে যখন;
আমিও প্রদীপ জ্বেলেছি
ম্লান গীতিকায় দখিনায়
দেখো , কী উন্মাতাল !
ওরা চলে যাওয়াতেই এখন হাহাকার জাগে
বিষণ্ন তল্লাট জুড়ে দখিনা হাওয়ায় ঝরে
শুকনো পাতার দলে ভীড়ে যাওয়া আমার
অতীত লাবণ্য হে ;
বরঞ্চ সূর্য তাপে নির্বাণ কালের জোছনা হাঁকাও
দিন পুড়িয়ে দাও ।
আমার জোছনাতেই অবলেখ্য পুড়ে অনির্বার
আর,এখানে কারা
একাধিক শরত্ এর মাঠ জুড়ে বিষণ্নতা ছেয়ে
অবকাশের হেমন্তে
রিক্ত হলে হে, জলাঞ্জলিতে ঠাকুর ঘরের চালায়
ভোরের আলোয় -
দেখো , ওরা কেমন করে পদ্মার জল শুকিয়ে ফেলে
জনাকীর্ণ গঞ্জের পথ ধরে বহুদূর হারিয়ে চলে যায় ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




