ভাই-বন্ধু
[কবি মতিন রায়হান, অভিন্নহৃদয়েষু]
তপন বাগচী
তুই ছেড়ে এসেছিস পাড়ভাঙ্গা তিতাসের কোল
আর আমি আড়িয়ালখাঁর দীপ্ত ঢেউ পাড়ি দিয়ে
দুহাতে নিয়েছি মেখে কবিতার কোমল কোরক
দু'পায়ের নিচে সর্ষে, রোদ ভেঙে সকাল বিকাল
আমরা ঘুরেছি পোড়া রাজপথ, বুড়িগঙ্গাপাড়।
আমাদের স্বপ্ন ছিল বুকের গহীন কোণে গাঁথা
চোখে ছিল অফুরন্ত ভালবাসা, অনাদায়ী প্রেম
তবু দেখ, আমাদের আজ বুঝি না-দেখাই রীতি।
খ্যাতি নয়, আমাদের কাম্য ছিল প্রকাশের সুখ
যতি নয়, আমাদের লক্ষ্য ছিল নিরন্তর দ্রুতি
আমরা ছুটেছি আজো ভিন্নপথে--গন্তব্য অভেদ
দুপায়ে দলেছি নীল তৃণ, গুল্ম, বিটপীর পাতা
আমরা অদম্য আজো নিরাশ্রয়ে খুঁজি ধানক্ষেত
একদিন দুইভাই দুইবন্ধু গোলা ভরে নেব।
[২২ জুলাই, নব্বই দশকের অন্যতম প্রধান কবি মতিন রায়হানের জন্মদিন, তাঁকে শুভেচ্ছা]
২২ জুলাই, নব্বই দশকের অন্যতম প্রধান কবি মতিন রায়হানের জন্মদিন, তাঁকে শুভেচ্ছা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১০টি মন্তব্য ১১টি উত্তর
আলোচিত ব্লগ
পথ চলতে - ৫

আমার 'প্রসঙ্গঃ আবু বকর' বিষয়ক লেখাটির 'হাদিস অনুযায়ী স্বামীর চরিত্রের সার্টিফিকেট হল তার স্ত্রী' পড়ে ব্লগে একজন মন্তব্য করেছেন, "ইসলামের হাদিস অনুসারে ৪টি বিয়ে করতে পারবেন। এবং আপনার ৪টি বউ... ...বাকিটুকু পড়ুন
এটাই আমি!

শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন
শোকের সেকাল এবং একাল....
শোকের সেকাল এবং একাল....
আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন
পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?
পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।