somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বন্ধু চেনার সহজ তরিকা

৩১ শে জুলাই, ২০১০ বিকাল ৩:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মানুষ চেনা সহজ নয়। বন্ধু চেনা আরো কঠিন। সত্যিই কী কঠিন? নিচের উপায়গুলো ট্রাই করে দেখতে পারেন। অবশ্য ব্যর্থ হইলে এই অধমকে দায়ী করা চলিবে না। কেননা বন্ধু দিবস উপলক্ষে ইহা একটি আগাম বন্ধু বিষয়ক রম্য পোস্ট...

উপায়-০১
বন্ধু চাহিবা মাত্র তাকে সামর্থ অনুযায়ী কিছু টাকা ধার দিন। এই টাকা পাওয়ার আশা আপনি ত্যাগ করুন। ধরে নিন এটা আপনার ইনভেস্ট। এরপর চুপচাপ লক্ষ্য করুন বন্ধু কথা অনুযায়ী আপনাকে টাকা ফেরত দেয় কিনা। দিলে কীভাবে দেয়। আপনার পাওনা টাকা ফেরত দেয়ার ব্যাপারে তার সদিচ্ছা বা মনোভাব কেমন সেটা লক্ষ্য করুন। ব্যস্ এতেই চলবে... আপনি বুঝে যাবেন যা বোঝার।

উপায়-০২
আপনি কৃত্রিম সংকট তৈরী করুন। ভাব দেখান আপনি হেভী বিপদে পরছেন। এবার বন্ধুর সাহায্য চান। আপনাকে সাহায্যের ব্যাপারে প্রিয় বন্ধুর সদিচ্ছা বা মনোভাব কেমন সেটা লক্ষ্য করুন। এবার খুব সহজেই বুঝতে পারবেন সে আপনার কেমন বন্ধু।

এবার একটি প্রাসঙ্গিক গল্প। আমেরিকান সৈন্য ইরাক আক্রমণের প্রস্তুতি নিচ্ছে ঘটনা সেই সময়ের। এক প্লাটুন সৈন্য ইরাক যুদ্ধে পাঠানো হবে। কমান্ডার বিমানে ওঠার আগে সবাইকে সাবধান করে বললেন, তোমাদের যে শুধু ইরাকী সেনাদের বিরুদ্ধেই যুদ্ধ করতে হবে তা কিন্তু নয়। সেখানে মরুভূমিতে বিষাক্ত অনেক পোকা-মাকড় এমন কি বিচ্ছুর বিরুদ্ধেও তোমাদের লড়াই করতে হবে। তবে চিন্তার কিছু নেই। বিচ্ছু কামড়ালে যত তাড়াতাড়ি সম্ভব ক্ষতস্থান থেকে চুষে বিষ বের করে ফেলতে হবে। আর কোনো প্রশ্ন? একথা শুনে এক নিগ্রো সৈনিক হাত উঠালো-
: স্যার, আমার একটা প্রশ্ন আছে।
: কী প্রশ্ন?
: আমার পশ্চাদ্দেশে বিচ্ছু কামড়ালে আমি সেখানে চুষবো কী করে? আমার মুখ তো সেখানে পৌঁছাবে না!
: সেদিনই তুমি জানতে পারবে এই প্লাটুনে কে তোমার আসল বন্ধু।
৭টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

পিনাকী ভট্টাচার্য কেন দেশে আসে না, জানেন?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৯


Pinaki Bhattacharya - পিনাকী ভট্টাচার্য তিনিঞ্চি কেন দেশে আসে না জানেন? তার পাসপোর্টই তাকে সে অনুমতি দেয় না। Meghna Alam থেকে প্রাপ্ত এই ছবিতে দেখা যাচ্ছে তার পাসপোর্টে স্পষ্ট... ...বাকিটুকু পড়ুন

আমাদের সেই এন্টিনিয়ার।

লিখেছেন নাহল তরকারি, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৪৮

কিছু স্বপ্ন, কিছু স্মৃতি এবং নানীর বাড়ি



আমি বেশ কিছুদিন ধরে একটি বিশেষ ধরনের স্বপ্ন দেখছি। স্বপ্নের কথায় যাওয়ার আগে কিছু পেছনের গল্প বলা প্রয়োজন।

ক্লাস নাইনে পড়ার সময় থেকে অনার্স... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×