দেড় হাজার বছর ধরে লোকচক্ষুর আড়ালে থাকা বিলুপ্ত মায়া সভ্যতার একটি শহরের খোঁজ পাওয়া গেছে। এটি কোন সিনেমার গল্প নয়, বাস্তবে। মেক্সিকোর রেইন ফরেস্ট মায়া সভ্যতায় গড়ে ওঠা এক পিরামিড শহরের খোঁজ পেলেন একালের ইন্ডিয়ানা জোন্স। নাম তার আইভান স্প্রাইক। একটা দু’টো নয় প্রায় পনেরটি পিরামিডের খোঁজ পেলেন স্লোভেনিয়ার এই পুরাতত্ত্ববিদ।
void(1);
মেক্সিকোর বিজ্ঞান বিষয়ক কমিশন সেখানকার রেইন ফরেস্টের হালচাল জানতে হেলিকপ্টার থেকে বেশকিছু ছবি তুলেছিলো। প্রায় বছর পনেরো আগের সেই ছবিগুলো প্রশ্নের সৃষ্টি করে ইভানের মনে। বিশেষত গাছের ফাঁকে ফাঁকে ধ্বংসস্তূপের চিহ্নগুলো। দেরি করেননি ইভান। ইন্ডিয়ানা জোনস হবার বাসনায় বন্ধুদের নিয়ে বেরিয়ে পড়েন এই সাহসী পুরাতত্ত্ববিদ।
void(1);
মেক্সিকোর রেইন ফরেস্ট বেশ গভীর, এগিয়ে যাওয়া বেশ কঠিন। তারপরও গা ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে থাকা গাছগুলো কাটতে কাটতে পূর্বে এগোতে থাকেন অভিযাত্রীরা। তিন সপ্তাহ ধরে দশমাইল চলার পর দেখা মেলে আইভানের স্বপ্নের মায়া নগরীর। সন্ধান মেলে কমপক্ষে ১০০০ বছর আগে পরিত্যক্ত এক পিরামিড শহরের।
জঙ্গলে খুঁজে পাওয়া ১৫টি পিরামিডের মধ্যে সবচেয়ে উঁচু পিরামিডের উচ্চতা ৭৫ ফুট। জঙ্গলে এখনে ওখানে ছড়িয়ে থাকা বড় বড় সব পাথরের চাঁই। সেগুলো খোদাই করে আবার আঁকা বহু টেরাকোটা। সহস্র বছর আগেকার ওই মায়া শহরে আছে বেশকিছু গোল চত্বর ও বাজার। পাওয়া গেছে লাল পাথরের বাড়ি।
শহরের নাম না জানায় আইভানরাই উদ্যোগ নিলেন নামকরণের। লাল পাথরের শহর বলে আইভান ও তার দলবল নাম রাখলেন ‘চাকতান’। অর্থ 'লাল রঙা পাথর'। চারপাশে ছড়িয়ে থাকা ধ্বংসস্তূপ আর নগর বিস্তৃতি জানান দিচ্ছে অন্তত ৩০ হাজার লোকের বাস ছিল এখানে।
আইভানরাই প্রথম নয়। বছর বিশ-তিরিশ আগেই ‘চাকতান’ এ পা পড়েছিলো স্থানীয় বনজ সম্পদ সংগ্রাহকদের। ডিজিটাল জার্নালে আইভান বলেন, “আশপাশের গাছগুলো আমরা কাঁটা পেয়েছি, যেখান থেকে আঠা সংগ্রহ করা হয়েছিলো।” তবে যে কারণেই হোক, সে খবর আর বাইরে যায়নি।
মায়া যুগেই গড়ে ওঠে পৃথিবীর সাত আশ্চর্যের এক ‘চিচেন ইৎজা’। বছর ছয়েক আগে সাত আশ্চর্য জায়গা করে নেয় অসাধারণ সুন্দর এই পুরাতত্ত্ব। তবে আইভানদের আবিষ্কার হয়ত বুঝিয়ে দিলো, বিস্ময়ের এখনও অনেক বাকি।
আলোচিত ব্লগ
তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন
⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন
জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন
ফ্যামিলি কার্ডের স্বার্থে তেলের দাম বৃদ্ধি মেনে নিতে হবে

দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।