somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রযুক্তির সাথে এগিয়ে চলা উচিৎ নয় কি?

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশ ছয় ঋতুর দেশ। শীত সেই ছয় ঋতুর একটি। আমাদের অনেকেই শীতকাল বেশ পছন্দ করে। কারন এই শীতে অনেক ধরনের শাক সবজি, পিঠা আরও অনেক কিছু পাওয়া যায়। শীতকালে বৃষ্টি হয়না তাই এই সময়টাতে বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠান করা হয় কারন বৃষ্টিতে ভেজার ভয় থাকেনা। এর মধ্যে কনসার্ট, জনসভা, সমাবেশ, ওয়াজ মাহফিল উল্লেখযোগ্য।
এখানে প্রশ্ন হল এই সবের মাঝে প্রযুক্তির কথা কেন আসল। আমি সেই কথাই এখন বলব। বর্তমান যুগে প্রযুক্তির কারনে আমরা পেয়েছি শক্তিশালী সাউন্ড সিস্টেম। যা পূর্বের মাইক সিস্টেম থেকে অনেক উন্নত। কিন্তু আমার চিন্তাটা এখানেই। কারন এত সুন্দর সাউন্ড সিস্টেম থাকা সত্ত্বে আজও সেই মান্ধাতা আমলের মাইকের ব্যবহার করে প্রতিনিয়ত শব্দ দূষণ করা হচ্ছে। অথচ আমরা সকলেই জানি আমাদের চারপাশে অনেক হাসপাতাল, অফিস, স্কুল, কলেজ, বাসা এমন আরও অনেক স্থাপনা আছে যার মধ্যে মানুষ কাজ করছে, লেখাপড়া করছ, সেবা নিচ্ছে কিংবা বিশ্রাম নিচ্ছে।
কিন্তু মাইকের এই শব্দ দূষণের কারনে এই সব কাজে মানুষ বাধাগ্রস্থ হচ্ছে অথবা অসুস্থ ব্যক্তি আরও অসুস্থ হচ্ছে। যারা বক্তৃতা শোনার কিংবা ওয়াজ শোনার প্রয়োজন বোধ করবে তারা অবশ্যই সেই সভা বা ওয়াজ মাহফিলে যাবে, যাদের ইচ্ছা নেই তারা যাবেনা এবং এটাই স্বাভাবিক। কিন্তু আমাদের সমাজ ব্যবস্থাটা হচ্ছে এমন যে আপনি না শুনতে চাইলে কি হবে আপনাকে জোর করে শোনানো হবে।
বিশেষ করে এই শীতের মৌসুমে প্রতিটি পাড়া মহল্লায় বিভিন্ন মানুষের, সংগঠন, কিংবা মসজিদের উদ্যোগে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। সবাই সাওয়াব পাওয়ার আশায় এই আয়োজন করেন এবং অন্যরাও যেন এই সাওয়াবের অংশীদার হতে পারে সেইজন্য তারা শক্তিশালী সেই মান্ধাতা আমলের মাইকের ব্যবহার করে। তারা এতটুকু চিন্তা করেনা যে তাদের এই শব্দ দূষণের ফলে অনেক রোগী আরও অসুস্থ হয়ে যাবে, যাদের সামনে পরিক্ষা তাদের লেখাপড়ায় ক্ষতি হবে। তারা যদি একটু সচেতন হন তাহলে তারা এই মাইক ব্যবহার না করে যদি সাউন্ড সিস্টেম ব্যাবহার করেন তাহলে অন্তত শব্দ দূষণের হাত থেকে কিছুটা হলেও নিস্তার পাওয়া যাবে।
আমি সভা, সমাবেশ, ওয়াজ মাহফিল কোনও কিছুরই বিরোধী নই। আমি কোনও সাউন্ড সিস্টেম এর ব্যবসায়ীও নই। শুধুমাত্র একজন সচেতন নাগরিক হিসাবে আমি আমার মনের কথা উপস্থাপন করলাম। যেন এই লেখা পড়ে অন্তত একজন হলেও শব্দ দূষণের ব্যপারে একবার হলেও ভাবেন আর চাই যেহেতু প্রযুক্তির অনেক অবদান আমরা পেয়েছি আমরা যেন একটু সচেতন হয়ে তার ব্যবহার করি এবং মানুষকে কিছুটা হলেও স্বস্তিতে থাকতে সাহায্য করি। আমি কোনো ব্লগার নই তাই যদি কোনও ভুল করে থাকি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
:|
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৯
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদিরের বিরুদ্ধে এ্যাকশান নিয়ে সরকার কি বার্তা দিচ্ছে?

লিখেছেন আফনান আব্দুল্লাহ্, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫

সালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে



এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

একজন ব্লগার

লিখেছেন হুমায়রা হারুন, ০৩ রা অক্টোবর, ২০২৬ ভোর ৫:০৯

যখন একজন ব্লগার
টরন্টো সময়ঃ সন্ধ্যা ৭ঃ০৩ ২রা অক্টোবর ২০২৬
বাংলাদেশ সময়ঃ ভোর ৫ঃ০৩ ৩রা অক্টোবর, ২০২৬

...বাকিটুকু পড়ুন

×