বাংলাদেশ এ ফরেক্স ট্রেডিং শব্দটি এখন একটি অতি পরিচিত শব্দ। কিন্তু খুব অল্প সংখ্যক লোক ই জানে ফরেক্স ট্রেডিং কিভাবে করতে হবে। আমি নিজেও যে খুব বেশি বুঝি তা নয়। তবে অনেক খোঁজাখুঁজি করে কিছু উপায় বের করেছি যার থেকে আমি কিছুটা হলেও আপনাদের সাহায্য করতে পারব আশা করি।
আমি ধারাবাহিকভাবে আপনাদের ফরেক্স সম্পর্কে অবহিত করতে চেষ্টা করব। প্রতিটি পর্বে ভিন্ন ভিন্ন ধাপে আপনাদের ফরেক্স এর ভিন্ন ভিন্ন দিক আলোচনা করব, ফলপ্রসূতে আশা করি আপনারা ফরেক্স সম্বন্ধে জেনে যাবেন এবং প্রচুর পরিমানে আয় করবেন। এরই ধারাবাহিকতায় আজ আপনাদের জানাব ফরেক্স কি? আমি জানি অনেকেই বিরক্ত হবেন যে এত শুরু থেকে শুরু করার কি আছে। একেবারে বলে দিলেই হয়, আমার উত্তর হল শুরু থেকে জানলে আপনাদের ই কাজ করতে শুবিধা হবে। তো আসুন আমরা শুরু করি ফরেক্স কি দিয়ে।
ফরেক্স হচ্ছে ফরেন এক্সচেঞ্জ যাকে সংক্ষেপে ফরেক্স বলে। এটি হচ্ছে পৃথিবী জুড়ে মুদ্রা কেনাবেচার নেটওয়ার্ক। অনেকটাই শেয়ার মার্কেটের শেয়ার কেনাবেচার মত, এখানে পৃথিবীজুড়ে মুদ্রা কেনাবেচা হয়। এই বাজারে পৃথিবীজুড়ে ট্রেডাররা ২৪ ঘণ্টা মুদ্রা কেনাবেচা করে বাজারের মুদ্রার দাম উঠানামার মধ্য দিয়ে কিছু লাভ করার জন্য।
এই বাজার রবিবার রাত ১০ টা থেকে শুক্রবার রাত ১০ টা (জি এম টি) পর্যন্ত খোলা থাকে। পৃথিবীজুড়ে এই বাজারের বিস্তার এবং ট্রেডার থাকার কারনে এই বাজারে প্রতিদিন ৪ ট্রিলিয়ন ডলার লেনদেন হয়।
আগামি পর্বে জানব কি কি মুদ্রা দিয়ে ফরেক্স ট্রেডিং করতে পারবেন এবং কিভাবে করবেন সে সম্পর্কে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



