কোথায় সব নুপুংসকেরদল
কোথায় গেল সব বড় বড় বুলি
স্বাধীন দেশ কে স্বাধীনতা দেয় যারা
মুখ লুকিয়েছে আজ সেই হায়েনা গুলি।
যখন আমার বিদীর্ন মস্তক থেকে
গরম রক্ত -মগজ ছিটকে পড়ে
বয়স আমার এক কিংবা তের
ঝলসানো শরীর ছিন্ন পথের কোনে
বিশ্ব বিধাতা কোথায় তোমার বুলি।
বুলেট কিংবা বোমা ছুটেনা কবিতায়
মানবতাবাদী ক্ষমতার কোলে বসে
পালিয়েছ তাই আচলে মুখ গুজে
ছিন্ন ভিন্ন গাজায় শত শরীর
সন্তান আজ মরছে মায়ের কোলে।
(অসমাপ্ত)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




