পড়ন্ত বেলায় আনমনে পুকুরের জলে,
আকাশের ছায়া দেখে খুজেছি জীবন;
শুধিয়েছি, তুই বয়ে চলিস কোথায়?
কোন উত্তর পাইনি খুঁজে|
যখন ক্লান্ত শরীরে কবিতার খাতা হাতে,
লিখতে চেয়েছি কথামালা
জেনেছি একটি কথায় বার বার ****
কবিরা নগর বেষ্যার মত
জনে জনে কবিতার প্রেম বিলায়
বিনিময়ে পাইনা কিছুই****** ।।
ধন্যবাদ তপন আঙ্কেল মাঝে মাঝে এমন প্রেরনা দেবার জন্য.........।
সর্বশেষ এডিট : ০৪ ঠা এপ্রিল, ২০১৭ রাত ৮:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




