
কোন ব্যটায় যেন বলেছিল গরম যখন বেশি পড়ে পাগলে নাকি তখন বেশি চ্যাতে............ মাথার কিডনী তখন হাঁটুর নীচে নেমে আসে আর আমার কিউরিয়াস মাইন্ড তখনই প্যাঁচ খায়। সমস্ত উঠতি বাজারের সাথে তাল মিলিয়ে সূর্যমামা তার ও তাপমাত্রা সমানুপাতিক করে আর আমার অবস্থা বাথরুমের কমোডে বসে প্রাকৃতিক কর্ম শেষ করার পর যদি পানি না থাকে তবে ...............(বিদ্যুৎ বিভাগের কোন দোষ নেই দেশে বিদ্যুৎ এর কোন ঘাটতি নেই) হেন আইডিয়া নেই যা মাথায় আসে না। ঘরের বউকে প্রণয় ব্যক্ত করতে গেলে ভ্যাট+ট্যাক্স সব মিলিয়ে ফোনে একবার লাব ই্যুঁ আর দুইখান চুমু.... জীবনে আর কি চায়.... বিড়ির দাম বেড়েছে।কমেছে মানুষ নামক দুপেয়োর মনুষ্যত্ব । আমি দাদা কর্পোরেট আদলে চলি বেতন যা পাই ওটা স্রষ্টার অশেষ দয়া ........ এরই মাঝে বুয়ার আবদার বেতন বাড়াতে হবে ............ বাজারে মালের দাম উঠতি , সামনে ঈদ............. কোন টেনশন নাই ........ নিজে জন্মেছি ভ্যাট+ট্যাক্স দিয়ে আমার অনাগত সন্তানও ভ্যাট+ট্যাক্স দিয়েই জন্মাবে কোন ডাক্তারের ছুরি কাচিঁর তলে বাবার মত সে ও হবে হাইব্রিড দেশপ্রেমিক । আসলে জীবনে বাঁচতে হলে ইস্যু চাই........ আর সবচেয়ে বড় ইস্যু হলো সব সম্ভবের দেশে প্রিতৃ প্রদ্ত্ত জীবন বাঁচানো।
এহেন অবস্থা কল্পনা করে রবি বাবু বলেছেন তা ছিঁড়ে গেছে কবে............... এত কিছুর মাঝেও জীবন চলছে বেশ......এই বেশ ভালো আছি.......... রাতে মশা আর দিনে মাছি।।
ছবি: গুগল..............
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুন, ২০১৭ রাত ১২:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




