শুধুই বেঁচে থাকার প্রয়াসে
সুখে থাকার আজন্ম ছদ্মবেশ
ভাল লাগে নীড়ে ফেরা পাখীদের
কলতান মুখর সন্ধা
তবুও তো সকল না পাওয়ার মাঝে
আকুন্ঠ গারদ পনে
সহাস্য বদনে বলতে ভালই লাগে
তবুও তো বেঁচে আছি।
তবে আসুন, আজ থেকে শুরু হোক
নতুন ভাবে পথচলা
শুধুই বেঁচে থাকার প্রয়াসে বাঁচা নয়
মাথা উচু করে বাঁচা
আসুন স্বপ্ন গুলো লিখতে থাকি নিজের মনে
কেমন ভাবে বাঁচতে চেয়েছি
আর কিভাবে তা পেরেছি
হয়তো আমি বা আমরা না পেতে পারি
শুধু আশা করি
আমাদের পরের কোন প্রজন্ম হয়তো করে দেখাবে
আমাদের স্বপ্ন পূরণ
তব শুরু করা যাক
জীবনের আহ্বানে বেঁচে থাকার স্বপ্ন গুলো
নতুন করে বুননে.................
সর্বশেষ এডিট : ৩০ শে জুলাই, ২০১৭ রাত ১:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



