কাঁকড়ার বদলে গান দিলাম
২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৩:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
দেশের বাইরে থাকার কষ্ট একটাই । হঠাৎ ইচেছ হবে পরিচিত কোন জায়গায় যেতে । কিংবা বন্ধুদের আড্ডার কথা ....। প্রায়ই এমন কষ্ট আমাকে পেয়ে বসে ।
মনে হয় ইস , যদি জি ই সি মোড় একদৌড়ে দিয়ে দেখে আসতে পারতাম !!! সারা রাত আড্ডার পর একসময় মনে হলো.... চল কক্সবাজার । চারজন ভাগ করে গাড়ি চালাবো । একঘন্টা করে ...। সুর্যোদয়ের পর ফিরে লম্বা ঘুম চান্দগাঁও বাসায় ।এমন কিছু স্মৃতি পেয়ে বসে প্রায়ই । কিংবা বিচ্ এ দৌড় । আটারো নম্বরের উতলা হাওয়ায় রাতের কর্ণফুলি । ফেরার পথে সারা র কাচ্চি বিরিয়ানী ।
কখনো মন খারাপ করা বিকেলে সবার সাথে সার্সন রোড়ের বাংলো । আর প্রাকটিস এর ফাঁকে ওদের গান শুনা । নতুন বন্ধু দেহলবী ।সবই আমার কাছ থেকে হাজার কিলোমিটার দুরে ।
.......আমার মতো আরেক অভাগা এস এম এস করেছে। ম্যানহ্যাটনের রাস্তাঘাট নাকি ওর আর ভালো লাগেনা । আগ্রাবাদের জ্যামই ভালো ।ওর ইচেছ হচ্ছে সাগর পাড়ে বসে কাঁকড়া খাবে ।...আমার সেই তাঁরছেড়া বন্ধুর জন্য কিছুই দেবার নেই এই গান ছাড়া ।
এই হৃদয় ক্ষয় হলো সাগরের প্রান্তরে...
সর্বশেষ এডিট : ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৩:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সৈয়দ কুতুব, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৪০

কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ অপ্রতিম নামের ১৩ বছর বয়সী এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুর ১ টার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন ম্যাজিক প্যারাডাইস পার্কের পাশের একটি জঙ্গল থেকে...
...বাকিটুকু পড়ুন
পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?
পড়ালেখার...
...বাকিটুকু পড়ুন
এক কাপ চা, আর ফিরে দেখা ২০০৯-এর সেই দিনগুলোকিছু জায়গা শুধু জায়গা নয়—সেগুলোর সঙ্গে জড়িয়ে থাকে আমাদের জীবনের একটি সময়, কিছু মানুষ, কিছু অভ্যাস আর অসংখ্য ছোট ছোট স্মৃতি।...
...বাকিটুকু পড়ুন
প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।
রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন...
...বাকিটুকু পড়ুনরেল স্টেশনে অপেক্ষা। ট্রেন আসছে। এখনো ঐ দূরে। কিন্তু তার আগমন দেখলেই আমার ভেতরে এত কন কন করে উঠে কেন জানি না। কেন এই কষ্ট বারবার হয়?... ...বাকিটুকু পড়ুন