somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আল্লাহর ওয়াস্তে সৌদি আরবে গৃহপরিচারিকা পাঠাবেন না

১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আল্লাহর ওয়াস্তে সৌদি আরবে গৃহপরিচারিকা পাঠাবেন না। সৌদি আরব বাংলাদেশের ভিসা চালু করছে এটা খুশির খবর হলেও অবস্থাদৃষ্টে এবং আমাদের শ্রমমন্ত্রীর কথাবার্তা শুনে বুঝা যায় আপাতত বাংলাদেশ থেকে সৌদি আরবে গৃহপরিচারিকা পাঠানোই প্রধান টার্গেট এবং এ ব্যপারে উভয় দেশের মধ্যে সাক্ষরিত চুক্তিতেও কেবল গৃহপরিচারিকার বেতনকড়ির বিষয়ই সুস্পষ্ট করে উল্লেখ করা হয়েছে। সুতরাং বুঝাই যাচ্ছে যে, গৃহপরিচারিকা বা কাজের বুয়া পাঠানোই মূল টার্গেট।

মাহরাম ছাড়া কাজের জন্য মেয়েদের দুরদেশে যাওয়া বা পাঠানো হারাম এবং জঘন্য অপরাধ। সেটি একটি দিক। এছাড়াও ইতিপূর্বে আরব আমিরাত, সৌদি আরব এবং লিবিয়া সহ বিভিন্ন দেশে বাংলাদেশী গৃহপরিচারিকাদের করুণ দশার কথা আমরা সবাই জানি। কোন ভীনদেশী নারী যখন সহায়-সঙ্গী ও আপনজন থেকে হাজার হাজার মাইল দুরে আপনার বাড়িতে অনেকটা বন্দির মতো থাকবে, তখন তার ইজ্জতের নিরাপত্তা কতখানি থাকতে পারে? অন্যায়ের সুযোগ ও পরিবেশ সৃষ্টি হলে আজন্ম ভালুমানুষেরও কু-প্রবৃত্তি জেগে উঠে। এটা মানুষের সহজাত বিষয়। সুতরাং কোন ধরণের প্রোটেকশনই নেই, এমন কোন স্থানে মেয়েদের কাজের জন্য পাঠানো মানে তাদেরকে বিপদের মুখে ঠেলে দেওয়া।

এসব গৃহপরিচারিকারা পরবর্তীতে বাধ্য হয়ে এমনসব অপরাধ সংগঠিত করে থাকে, যা দেশের বদনাম ছাড়াও অন্য সাধারণ প্রবাসীদের জন্য বিপদ ডেকে আনে। সৌদি শ্রমবাজারে থাকা অন্য সব দেশ যেখানে গৃহপরিচারিকা পাঠানো প্রায় বন্ধ করে দিয়েছে, সেখানে নিছক রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এই কাজটি আমাদের জন্য মঙ্গল বয়ে আনবে না। আসলে সরকার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করতে ব্যর্থ হয়ে তাদেরকে ময়লার মত ড্রেনে ফেলছে! সুতরাং আমাদের দেশ থেকে আর যা হোক, যেন কোন গৃহপরিচারিকা না আসে। কারণ এর ভালো দিকের চেয়ে খারাপ দিকই বেশি। সাধারণ নাগরিকদের প্রয়োজন/চাহিদা এবং অন্যসব দেশের হাত গুটিয়ে নেওয়ার ভিত্তিতেই সৌদি সরকার বাংলাদেশের দারস্থ হয়েছে। আমাদের উচিত সঠিক সিদ্ধান্ত নেওয়া।আমার ফেসবুক

লেখাটি ফেসবুক থেকে নেয়া।
সর্বশেষ এডিট : ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৫৬
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান

লিখেছেন ডঃ এম এ আলী, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৩৭


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন

মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৮



মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৫



প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন

জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

লিখেছেন ওয়াদুদ সোহেল মোল্লা, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৩


জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন

ফ্যামিলি কার্ডের স্বার্থে তেলের দাম বৃদ্ধি মেনে নিতে হবে

লিখেছেন সৈয়দ কুতুব, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;... ...বাকিটুকু পড়ুন

×