আমাদের এলাকায় একজন পাগল আছে,পাগলের নাম হলো নওসাদ,সবাই তাকে নওসাদ পাগলা বলে,অনেকে আবার তাকে শিক্ষিত পাগলা বলে,আমরা ছোট বেলা থেকে দেখে আসছি নেঙটা
আর রাস্তার উপর ইটের টুকুরা দিয়ে ইংরেজীতে লিখতে থাকে। লোক মুখ থেকে শুনেছি পড়তে পড়তে না কি পাগল হয়ে গেছে,এই নওসাদ পাগলা পাগল হলেও ভালো কারো ক্ষতি করে না,কিন্তু আমাদের চারপাশে আরও কত শিক্ষিত পাগল আছে যাদের কারনে সমাজে ভাই ভাইয়ে,গোষ্ঠি, জাতি,রাজনীতিতে, দন্ধ,ঝগড়া, বিবাদ লেগেই আছে।
বঙ্গ বন্ধু শেখ মুজিব বা আওয়ামীলিগের বিপক্ষে কিছু বললে প্রধান মন্ত্রী শেখ হাসিনার ও আওয়ামী পরিবারের সভাইর শরীরে অশান্তি বা আগুনের তাপের অনুভুতি হয়। আওয়ামীলিগ সব সময় নিজেকে মুক্তি যুদ্ধের দল বলে দাবী করে,আমরাও তা মনে করি, কিন্তু সাথে যে আর ও দল আছে তা অস্বীকার করা যাবে না।আমি এখানে কারো পক্ষে বা বিপক্ষে কিছু লিখতে চাই নি, শুধু মাত্র যুক্তি সম্মত কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করছি। গত পোষ্টে সময়ের সল্পতার কারনে কিছু কথা লিখতে পারিনি তাই আজ তুলে ধরছি, বিশিষ্ট কলামিষ্ট গাফ্ফার চৌধুরী,তিনি লন্ডনে থাকেন,বড় বড় কলাম লিখেন,মস্তবড় জ্ঞানের ভান্ডার নিয়ে মানুষের মঙ্গলের জন্য কাজ করে যাচ্ছেন,সুশিল সমাজের তিনি একজন। কিন্তু আমার মনে হয় তিনি নওসাদ পাগলার চেয়ে অধম নতুবা বিবাদ সৃষ্টি করার জন্য তিনি কত গুলো মন্তব্য করেছেন।
কথা হল শেখ মুজিবুর রহমান কে মন্তব্য করায় হয়রানির স্বীকার হয়েছেন বি এন পির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও মুক্তি যুদ্ধের উপ অধিনায়ক এ,কে খন্দকার। এদিকে আল্লাহ ও তাঁর রাসুল কে নিয়ে মন্তব্য করার পরেও গাফ্ফার চৌধুরীর পাশে আওয়ামীলিগ সরকার।
মুক্তি যুদ্ধের আগে ও পরের কিছু সত্য ইতিহাস নিয়ে বক্তব্য দিয়েছিলেন ভাইস চেয়ারম্যান তারেক রহমান,এদিকে মুক্তি যুদ্ধের আগে ও পরের কিছু সত্য ইতিহাস বই লিখছিলেন মুক্তি যুদ্ধের উপ অধিনায়ক এ,কে খন্দকার।এজন্য বর্তমানে বাংলাদেশে আওয়ামীলিগ সরকারের রুষানলে তারেক রহমানে বক্তব্য সম্প্রাচারে নিষেধাজ্ঞা জারী করা হয়েছে এবং খন্দকার সাহেব জামিন নিয়ে ঘরে বসে আছেন। অন্য দিকে নিউইয়র্কের একটি অনুষ্ঠানে আল্লাহ ও তাঁর রাসুল কে নিয়ে মন্তব্য করে গাফফার চৌধুরী আওয়ামীলিগকে পাশে পেয়েছেন। বাহ!খুব সুন্দর শেষ করছি কবিতার ছন্দ দিয়ে।
জীবন যে গোলাপ নয়,নহে এ জীবন
রজনীগন্ধা,জবা ফুলের মতো,
মানুষ হয়ে জন্মেছি মাগো,
এখানে জীবন ট্রেনের মতো
এই নিখিল সৃষ্টি একটা রনক্ষেত্র,
কাপনের অভাবে ভাই ভাইয়ে যুদ্ধে লিপ্ত,
আর সমুদ্রে জলের বদলে রক্ত।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


