মেয়টা এখন বিবাহিত তার এখন সুন্দর ফুটফুটে একটা বাচ্চাও আছে, তার পরেও ছেলেটা তাকে দেখার জন্য রোজ তার বাসার সামনের রাস্তায় দাড়িয়ে থাকে। মেয়েটা প্রাইভেটকারে বের হয় ছেলেটা দুর থেকে কালো কাচের ভেতরে থাকা মেয়েটাকে দেেখার চেস্টা করে মেয়েটার প্রতিদিন পত্রিকা পড়া হয় না, হটাত একদিন পত্রিকা পড়তে যেয়ে দেখবে,
"বাসের ধাক্কায় এক পথচারী নিহত"
তখন মনে মনে বলবে আরে এ তো সেই ছেলেটি।
-পাশে বসে থাকা তার ছোট্ট ছেলে বলবে আম্মু তোমার মন খারাপ?
-না তো, কই মন খারাপ না,
-আম্মু কি হইছে, কে ছেলেটি?
-একটা পাগল বাসের ধাক্কায় মারা গেছে।
.
আচ্ছা তুমি কি সেদিন রাতে না খেয়ে ঘুমাবে?

সর্বশেষ এডিট : ১৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




