
আজ প্রকাশ্যে মেইন রোডের মাঝে পুলিশ হয়রানির শিকার হলাম
পরন্ত বিকেল হাটছি দুই বন্ধু
হটাত পিছন থেকে দৌড়ে এসে কোমরের বেল্ট ধরল ও হাত থেকে ফোনটি নিয়ে নিল ৪ থেকে ৫ জন,হটাত এমন বিব্রতকর পরিস্থিতে ঘাবড়ে গেলাম,এসেই বলে মাল বের কর ভালোয় ভালোই মালবের কর।
কিসের মাল কি মাল কিছুই বুঝলাম না
সিভিল ড্রেসে এদের দেখেও বুঝার কায়দা নেই এরা পুলিশ নাকি ছিন্তাইকারী
হাত পা প্যান্টস শার্ট এমকি জুতা পর্যন্ত চেক করল,চেক করার স্টাইলে মনে হচ্ছে আমরা কোন দাগি অপরাধী
আসে পাশের লোকজন ও দোকানদার হা করে তাকিয়ে দেখছে।
আমরা সাধারন মধ্যবিত্ত,আমাদের সমাজে মানসম্মান নিয়ে বাচতে হয় আর এইটুও যদি পুলিশের হাতে চলে যায় তাহলে আমরা সমাজে চলব কিভাবে,
পত্র পত্রিকা ও বিভিন্ন যায়গায় পুলিশের হয়রানির কথা শুনে আসছি অনেক আগে থেকেই,আজ নিজেরাই এমন হয়রানির শিকার হলাম।
মাদক:ব্যাবসায়ী ও সেবনকারী ধরতে ব্যস্ত পুলিশ, আর নাজেহাল হয় সাধারন মানুষ
উপনিবেশবাদী আচরণের বিষবাষ্প আজো ধারণ করে আছে আমাদের পুলিশ বাহিনী। 'পুলিশ জনগণের বন্ধু' কিংবা 'সেবাই পুলিশের ধর্ম' এ ধরনের স্লোগান কিছু পুলিশের ন্যক্কারজনক আচরণের কারণে হাস্যকর বুলিতে পরিণত হয়েছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


