
চীনে এলে প্রথমেই যে সমস্যার মুখোমুখি হতে হয় তা হলো ভাষা সমস্যা। তার পরেই দ্বিতীয় যে সমস্যাটি হয় তা হলো খাবার সমস্যা। চীনা খাবারে যারা অভ্যস্থ নয় তাদের প্রথম দিকে মানিয়ে নিতে একটু কষ্টই হয়। আর মুসলমানদের সেই সমস্যার পরিধি আরেকটু বেশি, কারন হালাল খাবার! চীনারা প্রচুর পরিমানে শুকরের গোশত খায়। এবং এদের অধিকাংশ খাবারেই শুকরের কোনো না কোনো উপাদান থাকে। তাই সাধারন রেস্টুরেন্ট গুলোতে গেলে খুব সাবধান থাকতে হয় এবং খাবার ওর্ডার দেওয়ার সময় বলে দিতে হয় যাতে কোনো খাবারে শুকরের মাংস দেওয়া না হয়।
তবে ভাল দিক হলো চীনে অনেক হালাল রেস্টুরেন্ট রয়েছে যেগুলো চীনা মুসলিমদের দ্বারা পরিচালিত এবং সেখানে সব খাবার হালাল। এছাড়া এখন বিভিন্ন সুপার শপ বা দোকানেও হালাল খাদ্যসামগ্রী পাওয়া যায়। কিন্তু প্রশ্ন হলো এইসব হালাল খাদ্যসামগ্রী বা হালাল রেস্টুরেন্ট কিভাবে চিনবেন?
চীনা ভাষায় হালাল কে 清真(qing zhen) “ছিং জেন” বলা হয়, তাই যেকোনো খাদ্যসামগ্রীর গায়ে বা রেস্টুরেন্টের নামের পাশে এই লেখাটি অথবা নিচের লোগোর মতো ছবি থাকলে বুঝতে হবে সেটি হালাল।


আরো জানতে Halal Food in China তে টোকা দিতে পারেন।
সর্বশেষ এডিট : ২৫ শে এপ্রিল, ২০১১ দুপুর ২:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


