somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আসিফ ইকবাল তােরক
সুন্দর চেহাড়া মানুষকে মুখোশ দেয় আর সুন্দর মন মানুষকে সুন্দর করে! কুৎসিত মনকে সুন্দর চেহারা দিয়ে স্বল্প সময় আড়াল করা যায় কিন্তু বেশিক্ষন লুকিয়ে রাখা যায় না।

আটলানটান্টিক সিটি, নিউ জার্সি || ভ্রমন ব্লগ || ছবি ব্লগ

১৪ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



নিউজার্সির আটলান্টিক সিটি গিয়েছিলাম, পুরাটাই বাংগালি আর ইন্ডিয়ানদের দখলে! ছোট্ট এই জায়গায় নাকি সাত হাজার বাঙ্গালী থাকে! গাড়ি পার্ক যেখানে করছি সেটার দ্বায়ীত্বে ছিল এক বাংগালি ভাই, জিজ্ঞেস করলাম বাড়ি কোথায়। বলল গাজীপুর চৌরাস্তার কাছে। পার্কিং এর জন্য উনার কাছ থেকে টিকিট নিলাম ৫ ডলার দিয়ে। গাড়ি রাত নয়টা পর্যন্ত রাখতে পারবো কিন্তু আমাদের বলে দিলেন যে সারা রাত রাখলেও সমস্যা নেই, ব্যাপারটা উনি দেখবেন, হাজার হলেও দেশি ভাই। আমরা অবশ্য রাত নয়টার আগেই পার্কিং থেকে বের হয়ে যাই।
(কেউ যদি ইউটিউবে সমস্ত ভিডিওটি দেখতে চায় তার জন্য লিংক দিয়ে দিলাম)
লিংকঃ https://www.youtube.com/watch?v=BXHNjpNVh0c



সমুদ্রসৈকতের বোর্ডওয়াকে হাঁটার সময় কিছুক্ষন পরপরই বাংলা কথা কানে আসতে লাগলো এমনকি কিছু কিছু দোকানের সাদা সেলসম্যান আমাদের বাংলায় ডাকতে লাগলো, চিল্লিয়ে চিল্লিয়ে বলছে "চলে আসো, চলে আসো"! অনেকে হয়ত প্রশ্ন করতে পারেন বোর্ডওয়াক কি জিনিস। এটা আসলে সমুদ্রসৈকত থেকে একটু দূরে কাঠের তৈরি হাটার রাস্তা। রাস্তার একধারে সারি সারি দোকান থাকে। বেশির ভাগই হচ্ছে শোপিছ আর কিছু খাওয়ার দোকান। পর্যটকরা সেখান থেকে বিভিন্ন জিনিস কিনে নিয়ে যায় স্মৃতি হিসেবে। আটলান্টিক সিটির সীবিচের বোর্ড ওয়াকে ঠেলাগাড়ির মতন একটা জিনিস দেখলাম, টুরিস্টদের বসিয়ে ঠেলতে ঠেলতে একমাথা থেকে আরেক মাথায় নিয়ে যায়, মিনিমাম একটা খরচে তারপর খুশি হয়ে যে যা দেয়। সেইগুলিও চালাচ্ছে বেশির ভাগ বাংগালী আর অল্প কিছু কালো লোক।



বোর্ডওয়াক আর সমুদ্রসৈকত বাদে ঐখানে দেখার মত আরেকটা উল্লেখযোগ্য জিনিস হচ্ছে ট্রাম্পের তাজমহল কেসিনো। বিশাল বড় আর অসম্ভব সুন্দর দেখতে তাজমহলের আদতে তৈরি কেসিনোটি বর্তমানে পরিত্যাক্ত অবস্থায় পরে রয়েছে। ট্রাম্প ব্যাংকের লোন পরিশোধ করতে না পারায় কেসিনোটি ২০১৬ সালে বন্ধ করে দেওয়া হয়।



কিছু দিন আগেই ফেইসবুক জুড়ে একটা খবর খুব ভাইরাল হয়েছিল, যে নিউইয়র্কে নাকি অধিকাংশ বাংগালীদের অনেক খারাপ অবস্থা কিন্তু এখানে এসে দেখলাম বাংগালীদের অবস্থা পুরা সোনায় সোহাগা অবস্থা। ঐখানে এক পরিচিত বাংগালীর বাসায় গিয়ে জানলাম তাদের নাকি নিউজার্সিতে তিন তিনটি বাড়ি। তাহলে বুজেন অবস্থা।



সমুদ্রসৈকতের পিয়ারের উপর একটি সুন্দর অ্যামিউজম্যান্ট পার্ক রয়েছে এছাড়াও একটি লন্ডন আইয়ের মত দেখতে বিশাল আকৃতির চর্কির মত রয়েছে। রাতের বেলায় লাইটিং এর কারনে সমস্ত সমুদ্রসৈকত এলাকাটা আরো সুন্দর দেখায়।
অবশেষে বলব অসম্ভব সুন্দর একটা জায়গা। তার উপর এত বেশি সংখ্যক দেশি মানুষ দেখে আরো ভালো লেগেছে। যাই হোক আজকের মত সবাইকে আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।

সর্বশেষ এডিট : ১৪ ই আগস্ট, ২০১৭ রাত ১০:০৪
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হিন্দু মুসলমান ভুলে গিয়ে, আমরা সবাই মানুষ হই

লিখেছেন রাজীব নুর, ০৩ রা মে, ২০২৬ দুপুর ১:৫৭



আমি জন্মগত ভাবে মুসলমান।
অবশ্য ধর্মীয় নিয়ম কানুন কিছুই মানতে পারি না। মানুষের সবচেয়ে বড় পরিচয় সে মানুষ। এখন তো আর এটা ফকির লালনের যুগ না। মানবিক এবং সচেতন... ...বাকিটুকু পড়ুন

নান্দাইলের ইউনুস ও স্বপ্নভঙ্গের বাংলাদেশ

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা মে, ২০২৬ বিকাল ৩:৪০


নব্বইয়ের দশকে বিটিভিতে প্রচারিত হুমায়ূন আহমেদের জনপ্রিয় একটি নাটকে একজন ভাড়াটে খুনীর চরিত্র ছিল। খুনীর নাম ইউনুস - নান্দাইলের ইউনুস। গ্রামের চেয়ারম্যান তার প্রতিদ্বন্দ্বী একজন ভালো মানুষ স্কুল শিক্ষককে হত্যার... ...বাকিটুকু পড়ুন

স্বনির্ভর অর্থনীতি থেকে ঋণনির্ভর, আমদানিনির্ভর, পরনির্ভর রাষ্ট্রে পরিনত হতে যাচ্ছি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪




মার্কিন সাম্রাজ্যবাদের কাছে নতজানু হয়ে যে রাষ্ট্রগুলো নিজের অর্থনীতি, কৃষি আর ভবিষ্যৎ বিক্রি করে দেয়- তার পরিণতি কী, তার জীবন্ত উদাহরণ পাকিস্তান। কোটি কোটি মানুষকে ভিক্ষুক বানানোর সেই পথেই... ...বাকিটুকু পড়ুন

এরা খুবই বিপদজনক

লিখেছেন শ্রাবণ আহমেদ, ০৩ রা মে, ২০২৬ রাত ১১:০১

যে তোমার সাফল্য দেখে হিংসে করে,
যে তোমার বিপদ দেখে খুশি হয়,
যে তোমার সামনে এক আর পেছনে আরেক।
তাকে তোমার গোপন কথা কিংবা তোমার কোনো পরিকল্পনার কথা বলতে যেও না।
সবসময় তার... ...বাকিটুকু পড়ুন

স্পিরিট শোন বাই আমেরিকান এয়ারলাইন্স-এক অনুকরণীয় দৃষ্টান্ত!

লিখেছেন ঢাকার লোক, ০৪ ঠা মে, ২০২৬ ভোর ৪:১৫

গতকালের একটা বড় খবর ছিল আমেরিকার একটি অন্যতম জনপ্রিয় বিমান সংস্থা স্পিরিট এয়ারলাইন্স দেউলিয়া হয়ে তাদের সব সেবা তাৎক্ষণিকভাবে বন্ধ করে দিয়েছে। বেশ কিছুদিন ধরেই স্পিরিট অর্থনৈতিক সংকটে হাবুডুবু খাচ্ছিলো,... ...বাকিটুকু পড়ুন

×