somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছোট গল্প...................যখন সময় থমকে দাড়ায়

১৮ ই আগস্ট, ২০১১ সকাল ৭:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মৌ আর শুভর বিয়ে হয়েছে আজ ১৬ বছর হলো । ক্লাশ নাইনে পড়া একমাত্র মেয়ে জারাকে নিয়ে সুখী পরিবার । রাতে বিবাহবার্ষিকীর অনুষ্ঠান ছিলো । অনেক রিলেটিভ , বন্ধু , শুভাকাংখীদের ভীড়ে সারা বাড়ী গমগম করছিলো এখন আবার হঠাৎ নীরব হয়ে গেছে ।



জারা এমনিতে খুবই মিশুক আর হাসিখুশী মেয়ে। বাবা-মাই ওর সবচেয়ে কাছের বন্ধু। মৌ-শুভ নিজেরা প্রেম করে বিয়ে করেছে তাই ওরা নিজেদের মেয়েটাকে বন্ধুর মতোই বড় করে তুলেছে , যাতে করে তাদের মধ্যে জেনারেশন গ্যাপের কারনে যেন কোনো দূরত্ব সৃষ্টি না হয়। কিন্তু আজ যেন জারা কি হয়েছে সারাদিন কোনো কথা নেই চুপচাপ , অথচ আজকে ওর সবচেয়ে ফেবারিট ডিশটা রান্না করা হলো কিন্তু তেমন একটা আগ্রহ নিয়ে খেলো না। মৌর ব্যাপারটা চোখ এড়ায়নি। শুভকে কিছু বলেনি সে এ নিয়ে ভেবেছে পরে জারাই হয়তো বলবে।



গভীর রাতে হঠাৎ করেই ঘুম ভাংগে মৌর , পানি খেতে ডাইনিংয়ে গিয়ে দেখে জারার রূম এ এখনো লাইট জ্বলছে। আস্তে করে নক করে সে দরজায় । কিছুক্ষন পর জারা দরজা খুললে যা দেখলো তার জন্য মোটেই প্রস্তুত ছিলো না সে। জারা কাঁদছে !!!!!!!!!!



কি করে সম্ভব ??? অজান্তেই মৌর বুকটা ধ্বক করে উঠে অজানা আশংকায়। বুকে চেপে ধরে জারাকে। মায়ের স্পর্শ পেয়েই কিনা জারাও কেদে উঠে নতুন করে।

জারাকে সামলে নেবার কিছুটা সময় দেয় মৌ। দরজাটা বন্ধ করে জারাকে বসায় সে। তারপর জারার কাছ থেকে যা শুনলো তাতে তার সারা শরীর কেঁপে উঠে। তাহলে কি এইসব চলে আসছে যুগান্তর ধরে????


মৌর মনে পড়ে তার ভার্সিটি লাইফের কথা। কাদের নামে সেই পিশাচের কথা। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের তার কোর্স টিচার ছিলো কাদের , যাকে শিক্ষকের মর্যাদা দিতে কোনোভাবেই চায় না মৌ। বয়স্ক শিক্ষক হিসেবে মৌ যাকে দেখতো বাবার সন্মানের চোখে সেই কিনা সুযোগ নিতে চাইলো।



যা হয়েছে আজ থেকে ১৭ বছর আগে সেই নোংরামীর বীজটা আজও রয়ে গেছে সময়ের কালে। কিন্তু যা সে করতে পারেনি সমাজের সুশীলতার অশ্লীল চাপে তা আজ আর চেপে রাখবে না । জারাকে সাহস যোগায় সে। বোঝায় সে আর একা নয় আজ। অফিস থেকে ছুটি নেয় সে। কথা বলে জারা স্কুলের হেড মিস্ট্রেসের সাথে। কিন্তু কোনো আশ্বাস পায় না , সময় চলে গেছে অনেক কিন্তু মানষিকতা বদলায়নি। সাহস না হারিয়ে কথা বলে জারার বন্ধুদের সাথে , জানতে পারে আরো কিছু নোংরা কাহিনী। তীব্র ঘৃনায় গা রি রি করে উঠে তার। বুঝতে পারে সময় এখনই প্রতিবাদের নাহলে যে অনেক দেরি হয়ে যাবে হয়তো আরো অনেক জারা শিকার হবে শিক্ষিত পশুর অদৃশ থাবার......................................................................................




--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


গল্পের কাহিনী গতানুগতিক , হয়তো অনেকের কাছেই পরিচিত লাগবে কিংবা গল্পটাই হয়তো কমন পড়ে যাবে.......................কিন্তু থামবে কি নোংরা থাবা??????????????

মেঘের দেশে



সর্বশেষ এডিট : ১৮ ই আগস্ট, ২০১১ সকাল ৭:৪০
১২টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সত্যকে স্বীকার করার সাহস কি আমাদের হারিয়ে যাচ্ছে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৪৩

সত্যকে স্বীকার করার সাহস কি আমাদের হারিয়ে যাচ্ছে?

আমাদের দেশে এখন অদ্ভুত এক রাজনৈতিক সংস্কৃতি তৈরি হয়েছে। আপনি কোনো দলের সমালোচনা করলে- আপনি সেই দলের শত্রু।
আপনি কোনো দলের একটি ভালো... ...বাকিটুকু পড়ুন

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

লিখেছেন জুল ভার্ন, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৮

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন

২৮ বছর পর ঋণের খোঁজে সন্তান বনাম হাজার কোটি টাকার খেলাপি: আমাদের ব্যাংকিং ও শেয়ারবাজারের ট্র্যাজেডি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৯

সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।

একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন

এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০১



পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?

পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০



প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।

রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

×