somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিরোনামহীন দিনলিপি

৩০ শে ডিসেম্বর, ২০১১ রাত ২:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সারাদিন বিছানায় , মাথায় অসহ্য যন্ত্রনা , ভদ্র ভাষায় মাইগ্রেন পেইন। দামী ডাক্তারের দেয়া ফ্রি প্রেশক্রিপসনের আনন্দ মুহূর্তে উরে গেছে দামী ঔষুধের কারনে । আগে ঔষুধ কাজ করতো এখন তাও করে না মনে হয় হার মেনে গেছে। ক্লাশ , এসাইনমেন্ট , কাজ আরো অনেক ঝামেলার ভীড়ে মাথা ব্যাথা অনেকদিন আসার সুযোগ পায় নাই তবে আজকে তার শক্তির কাছে হেরে গেছি।

সারাদিন বিছানায় শুয়ে রেস্ট নিতে ভালোই লাগে তবে যখন ২০ ঘন্টা কাজের পারমিট থেকে ৭ ঘন্টা চলে যায় আজকের সিক কলে সাথে ডেলিভারী শপের বিরিয়ানী বিল যায় ১০ পাউন্ড তখন মাথার সাথে সাথে ওয়ালেটেও কিন্চিৎ প্রেশার পড়ে। লন্ডনের একটা সুবিধা হলো টাটকা বাংলাদেশী জিনিসপত্র পাওয়া যায় কিন্তু সেইগুলা আমার জন্য না কারন থাকি বাংলা পাড়া থেকে দূরে ,ব্যস্ততার কারনে তেমন একটা যাওয়া পরে না তাই সম্বল হইলো সব ফ্রোজেন মাল । মাঝে মধ্যে বাসার নিচের গ্রীল শপে অর্ডার করি কিন্তু ওদের আধা সিদ্ধ মুরগীর গন্ধে হারাইয়া যায় মন ছায়ানীড়ের গ্রীলে , মালন্ঞের তান্দুরীতে , স্টার কাবাবে কিংবা মোস্তাকিমের চাপে যেমন ফ্রোজেন পুরি ভাজার সময় মনে পরে বন্ধুদের সাথে প্রতিযোগিতা দিয়া ঝোলের সাথে মামার দোকানের পুরি খাওয়া এ যেন শিরোনামহীনের ক্যাফেটেরিয়া

আধো ঘুম আধো জাগ্রত , ল্যাপটপে চলা গান সাথে ছোট ব্যালকনিতে বসে সিগারেট কেমন জানি নষ্টালজিক ব্যাপার স্যাপার , ভালোই একদিনের জন্য ভাবের জগতে হারায় যাওয়া খারাপ না।

দিনের যন্ত্রনা রাতে কিছুটা লাঘব হইবো কারন আজকে পে ডে , ব্যাংক একাউন্ট স্বাস্থ্যবান
কিন্তু একাউন্ট রোগা হতে সময় নিবে না ক্রেডিট কার্ডের পেমেন্ট ডেট চলে আসছে । এই ক্রেডিট কার্ডের ব্যাপারটা মজার যখন খরচ করি তখন মনে হয় রাজার হাতে খরচ করি আর যখন পেমেন্ট ডেট আসে তখন মনে হয় রাজার ব্যাটা আমার মতো প্রজার কষ্টের পয়সায় ভাগ বসাইতে আইছে।

নতুন একটা সিগারেট ধরাই......সিগারেটের কত বাহারী নাম এইখানে ফ্যাগ , সিগি আরো কত কি যেমন বন্ধুরে কয় মাইট , পাল , ফেলা , ডুড , আরো কত সব স্ল্যাং আসলে এইদেশের ইংরেজী এখন অনেকটা জগাখিচুরীর মতো , এলাকাভিত্তিক স্ল্যাং মিশে একাকার ...........

বেনসনের সাথে এগারো বছরের লেনদেন শেষ করে আছি এখন মার্লবরোর সাথে , খারাপ না চলে।

লাইট বন্ধ করে বসে বসে লিখতাছি আর আমার ঘরের দেয়ালে টাংগানো প্লাস্টিকের কংকালটা আলো ছড়ায়া মজা লইতাছে । চুলায় ডিম ও ডাল সিদ্ধ চলছে .....ডিম আর ডাল আলাদা ভর্তা হবে.......ডিম - ডালের সাথে হালকা করে ভাজা পাতলা করে কাটা পেয়াজ এবং কড়া করে ভাজা শুকনা মরিচ , সরিষার তেলের সাথে একটা চুবান দিয়া যা হবে না .........জিহ্বায় পানি চইলা আসছে

ল্যাপটপে চলা রবীন্দ্র সঙ্গীতটা ক্ষিদা আরো বাড়ায় দিচ্ছে ...................... গান বলছে আমার ও পরাণ ও যাহা চায়

পুরোনো ব্যলকনি , নতুন সিগারেট ....পুরোনো পৃথিবী , নতুন হাওয়া .....পুরোনো রাত্রি নতুন একটা কবি কবি ভাব ...................কিন্তু কবিতা দূরে থাক ভালো কিছুই তো বের হচ্ছে না হচ্ছে যতোসব আজাইরা কথা ।

.......... সারাদিনের অপ্রত্যাশিত বিশ্রামের পর ঘুম এখন জেগে গেছে । আর্কের সেই গানটা মনে পরে যায়


'' এই দূর পরবাসে তারা গুনে আকাশে আকাশে কাটে নিঃসঙ্গ রাত্রিগুলো ''



মেঘের দেশে
সর্বশেষ এডিট : ৩০ শে ডিসেম্বর, ২০১১ রাত ২:৫৪
২১টি মন্তব্য ২১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাইক্রোপ্লাস্টিক: অদৃশ্য প্লাস্টিক কীভাবে আমাদের খাবার ও শরীরে ঢুকছে?

লিখেছেন কাবিল, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৪


মাইক্রোপ্লাস্টিক (Microplastic) হলো খুব ছোট প্লাস্টিকের কণা। সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এর থেকেও অনেক ক্ষুদ্র কণা আছে—সেগুলোকে ন্যানোপ্লাস্টিক বলা হয়। এগুলো এত ছোট হতে... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

সংকীর্ণ মন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:৩৮


রাস্তার মোড় যেনো সংকীর্ণ মন
ঘর উঠনে রাখবে আর কত কাল
চোখের নেশায় লালসার আগুন
জ্বলছে নিভবে না আর অমরণ

কখন মন জানালায় দেখেছ পায়রা
ভাবনার সফলী মাঠে যাচ্ছে উড়ে
দেখো নাই যে শান্তির পায়রা মন-
সংকীর্ণ... ...বাকিটুকু পড়ুন

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৮


রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

×