somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

তারেক_মাহমুদ
আমি লেখক নই, মাঝে মাঝে নিজের মনের ভাবনাগুলো লিখতে ভাল লাগে। যা মনে আসে তাই লিখি,নিজের ভাললাগার জন্য লিখি। বর্তমানের এই ভাবনাগুলোর সাথে ভবিষ্যতের আমাকে মেলানোর জন্যই এই টুকটাক লেখালেখি।

গল্প: একাকীত্ব

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ক্লাশের অন্য মেয়েরা যখন সাজগোজ আর বয়ফ্রেন্ড খোজায় ব্যস্ত মুনিয়া তখন মুখ গুজে পড়ে থাকতো শুকনো বইয়ের পাতায়। ছোট বেলা থেকেই পড়াশুনা ওর ধ্যানজ্ঞান। এজন্য তাকে অনেক সময় অনেক কথাই শুনতে হতো। কেউ কেউ বলতো মেয়েদের শুধু পড়াশুনা করলেই হয় না ছেলেদের আকর্ষন করার ক্ষমতাও থাকতে হয়। এসব কথা কোনদিন গায়েই মাখেনি সে । মুনিয়ার চিন্তা শুধুই ক্যারিয়ার আর ক্যারিয়ার।

মুনিয়া আজ তার সারাজীবনের পরিশ্রমের ফল পেয়েছে । সে এখন বিসিএস ক্যাডার, একটি নামকরা সরকারি কলেজের সহকারী অধ্যাপক । যেদিন বিসিএস পরিক্ষার রেজাল্ট প্রকাশিত হয় সেইদিনটা মুনিয়ার জীবনের সেরা আনন্দের দিন। সারাজীবনের কষ্ট তার সার্থক হয়েছে। সে এখন যে পরিমান বেতন পায় তা তার একার জন্য অনেক বেশি। একদিন তার চাইনিজ খেতে ইচ্ছা হয়, সঙ্গী না থাকায় একাই গিয়েছিল সেদিন। মোটেই ভাল লাগেনি, খাবার অর্ডার দিয়ে চারভাগের একভাগ খেয়ে বাকীটা ফেলে রেখে এসেছিল। নিজেকে ওই পরিবেশে বড়ই বেমানান মনে হয়েছিল তার কারণ সবাই জোড়ায় জোড়ায় বসেছিল শুধু সেই একা। অন্যদের বিভিন্ন জায়গায় বেড়াতে দেখে তারও বেড়াতে যেতে ইচ্ছে করে,কক্সবাজার,সেন্টমার্টিন,বান্দরবন। কিন্তু একা একা এসব জায়গায় ভাল লাগবে না ভেবে পরিকল্পনা বাতিল করে।

যে সময়টুকু কলেজে থাকে সেটুকু সময় মুনিয়ার আনন্দে কাটে। কলেজের ছাত্রছাত্রীরা তাকে খুবই ভালনাসে। মুনিয়া ম্যাডাম বলতে সবাই অজ্ঞান, মুনিয়াও ছাত্রছাত্রীদের আপনজনের মত ভালবাসে। ছাত্রছাত্রীদের পড়াশুনা এবং ব্যক্তিগত যেকোনো সমস্যার কথা শুনে সে, এবং সমাধানের পথ দেখিয়ে দেয়। এজন্যই তার এত জনপ্রিয়তা। কলেজের পিকনিকগুলোতে দারুণ আনন্দের সময় কাটে তার। ছাত্রছাত্রীদের উচ্ছাস সে প্রাণভরে উপভোগ করে।

মুনিয়ার বাবা মা তার জন্য অনেক ছেলে খোজার চেষ্টা করেছে। কিন্তু বিসিএস ক্যাডার মেয়ের জন্য পাত্র পাওয়া কঠিন। যা পাওয়া যায় তাদের ডিমান্ড একটি সুন্দরি অল্প বয়সী মেয়ে। অবশেষে সবাই হাল ছেড়ে দিয়েছে তার বিয়ের ব্যাপারে। তার ছোট ভাইবোনেরা সবাই বিয়েশাদী করে সুখে শান্তিতে আছে।

আজ মুনিয়ার সহপাঠী রাসেলের কথা মনে পড়ছে। রাসেল বেশ কয়েকবারই তার ভালবাসার কথা মুনিয়াকে বলেছে। সে কৌশলে এড়িয়ে গেছে প্রতিবারই। একবার ভ্যালেন্টাইন ডের আগের দিন রাসেল তাকে শাড়ি পরে সেজেগুজে ক্যাম্পাসে আসতে বলেছিল। মুনিয়া সেটা করেনি, সে সাধারণ পোশাকেই ক্যাম্পাসে গিয়েছিল । রাসেল সেদিন পাচটা লাল গোলাপ দিয়ে তাকে ভালবাসার কথা জানিয়েছিল। সেদিন রাসেলকে সরাসরি না করে দিয়েছিল। রাসেলকে বলেছিল
-দেখো রাসেল আমি এখন এসব ভাবতে চাই না। আমার কাছে ভাল রেজাল্ট এবং ভাল জব খুবই জরুরি। তারপর অন্য কিছু ভাববো।
মুনিয়ার আজ সবই হয়েছে শুধু রাসেল আজ অন্যজনের। রাসেল সেদিন খুবই অপমানিত বোধ করে। তার সাথে জিদ করেই তারই বান্ধবী শিখাকে প্রোপজ করেছিল,শিখা আজ রাসেলের বউ। ওরা অনেক সুখে আছে, ফেসবুকের কল্যানে আজ সবার খবরই পায় সে। এই ফেসবুক আজ মুনিয়াকে আরো বেশী বিষণ্ণ করে দেয়। তার মনে হয় পৃথিবীর সব মানুষ সুখে শান্তিতে আছে শুধু তার জীবনটাই অন্যরকম।

শাড়ি পরতে গেলেই মুনিয়ার রাসেলের কথা মনে পড়ে। সেদিন রাসেলের কথামত শাড়ি পড়লে তার জীবনটা অন্যরকম হতো। ঘরের জানালা দিয়ে ওয়ালের উপর একটা শালিক পাখিকে একা বসে থাকতে দেখে তার কষ্ট আরো বেড়ে যায়। আহা ওই শালিকটারও কি আমার মত একা!
সর্বশেষ এডিট : ১৪ ই মার্চ, ২০১৯ দুপুর ১২:০৭
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

লিখেছেন মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন

ফেরারী বিকেল

লিখেছেন খায়রুল আহসান, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৫

বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৯


লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন

নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৩

মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

×