শিশুকে শাস্তি
২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাবার বদলীরর চাকুরী হওয়ার কারণে ৫ বছরের হাই স্কুল জীবনে তিনটি স্কুল বদলাতে হয়েছে আমাকে। প্রতিটি স্কুলেরই ধর্ম শিক্ষকরা প্রায় একই রকম। প্রত্যেকেই ভিষন কড়া মেজাজের পড়া না পারলে জোড়া বেতের বাড়ি। যেটুকু পড়া দেবে হুবহু বলতে হবে নাহলে বেতের বাড়ি কপালে জুটবে। অন্য শিক্ষকরাও পেটাতেন তবে হুজুর পেটানোর দিক থেকে সবার চেয়ে এগিয়ে।
আমার সর্বশেষ স্কুলের হুজুর স্যার অন্য সবার থেকে পেটানোর দিক দিয়ে এগিয়ে ছিলেন। তবে স্যারের কাছে যারা ধর্ম প্রাইভেট পড়তো তাদের প্রতি স্যার একটু সহানুভূতিশীল ছিলেন। পড়াশুনা ছাড়াও স্যার ৫ ওয়াক্ত নামাজের হিসাবও নিতেন। কেউ যদি ৪ ওয়াক্ত নামাজ পড়ে তার জন্য একটা বেতের বাড়ি। আর এক ওয়াক্ত ও না পড়লে ৫টা বেতের বাড়ি। দীর্ঘদিন ধরে স্যারের এই অত্যাচার চলতে থাকলো। শেষ পর্যন্ত অনেকেই নামাজ না পড়েও মারের হাত থেকে বাচার জন্য বলতে লাগলো ৫ ওয়াক্ত নামাজ পড়েছি। প্রতিদিন টিফিন টাইমে সবাইকে নামাজ পড়তেই হবে টিফিনের পরের পিরিয়ডই হুজুরের মসজিদে যাকেই না পাওয়া যাবে তার ভাগ্যেই জোড়া বেতের বাড়ি জুটবে। কামাল নামে আমাদের এক বন্ধু একদিন স্কুলের পিছনে গ্যারেজে রাখা স্যারের সাইকেলের হাওয়া ছেড়ে দিল। এভাবে প্রতিদিনই আমরা পালাক্রমে স্যারের সাইকেলের হাওয়া ছেড়ে দিতে লাগলাম। প্রতিদিন স্কুল ছুটি হওয়ার পর স্যার দেখতেন ওনার সাইকেলে হাওয়া নেই। একদিন ক্লাশের সবাইকে বেদম প্রহার করলেন কিন্তু কেউই স্বীকার করলো না কে হাওয়া ছেড়েছে। একসময় স্যার রণে ভঙ্গ দিলেন। এবং ক্লাশে এসে বললেন তোরা সব জাহান্নামে যা, আমি আর কোনদিন তোদের নামাজ পড়তে বলবো না।
কিছুদিন আগে প্রকাশিত একটি জরিপে দেখা গেছে দেশের ৬৯ শতাংশ বাবা মা এখনো শিশুকে স্কুলে শাস্তি দেওয়ার পক্ষে।আইনি সহায়তা প্রদানকারী সংস্থা ব্লাস্ট এই জরিপটি দেশের ২৫ জেলার বাবা মাদের উপর পরিচালনা করে। আসলে আমরা সেই পুরানো ধ্যান ধারনা থেকে এখনো বেরিয়ে আসতে পারিনি। শিশুরা কি অপরাধী যে তাদের শাস্তি দিতে হবে?
সর্বশেষ এডিট : ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেকেই নিজের ভাগ্যকে দোষ দেন। বলেন- ''ভাই, ভাগ্য বিড়ম্বনায় আজ আমার এই অবস্থা।'' অনেককে এও বলতে শুনেছি- ''আজ ভাগ্য সহায় থাকলে অনেক দূর এগিয়ে যেতাম।''
.
এইসব মানুষদের আমি বলি- ''শুধু...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫

মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের...
...বাকিটুকু পড়ুনবাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,...
...বাকিটুকু পড়ুনমাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন