somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

তারেক_মাহমুদ
আমি লেখক নই, মাঝে মাঝে নিজের মনের ভাবনাগুলো লিখতে ভাল লাগে। যা মনে আসে তাই লিখি,নিজের ভাললাগার জন্য লিখি। বর্তমানের এই ভাবনাগুলোর সাথে ভবিষ্যতের আমাকে মেলানোর জন্যই এই টুকটাক লেখালেখি।

পুশিং সেল

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের একজন খুব স্মার্ট ম্যাডাম ছিলেন ম্যাডামের বয়স ম্যাডাম ৮০+, এই বয়সেও ভিশন স্মার্ট। উনি শাড়ি, ব্লাউজ, জুতা,ব্যাগ ম্যাচিং করে পরতেন। ম্যাডামের রুপের প্রশংসা করলেই ম্যাডাম মুচকি হাসি দিতেন। একদিন আমাদের বন্ধু জিয়া বললো ম্যাডাম আপনিতো আমাদের আইডল আপনাকে দেখে বেচে থাকার অনুপ্রেরণা পাই ।অন্য একদিন ম্যাডামের বয়স জিজ্ঞাসা করায় হেসে বলেছিলেন
-ভদ্র মহিলাদের বয়স জিজ্ঞাস করতে হয় না এটা কি জানো না?

ম্যাডাম প্রতিদিন খুব সুন্দর সেজে গুজে ক্লাশে আসতেন। ক্লাসের অনেকেই কারনে অকারনে ম্যাডামের মন জয় করার জন্য অহেতুক প্রশংসা করতো,যেমন :
ম্যাডামের একটা কলাম ইনকিলাব এ ছাপা হয়েছিল সেটা আমরা জানতামও না, একদিন ম্যাডামই বললেন
-আমার একটা লেখা ইনকিলাব এ ছাপা হয়েছে তোমরা পড়েছো? আমাদের এক বন্ধু বলে উঠলো
-আপনার লেখা পড়ার জন্য হলের পেপার রুমে গিয়ে দেখি ছাত্রদের মধ্যে কাড়াকাড়ি শুরু হয়ে গিয়েছে , তাই আমি পড়ার সুযোগই পায়নি। আমার রুমমেট পড়েছে,ও বলেছে ও নাকি জীবনেও এত সুন্দর লেখা পড়েনি। বুঝুন তেল দেওয়ার মাত্রাটা? ম্যাডামও বুঝতেন তাকে তেল মারা হচ্ছে তবুও তিনি খুশিই হতেন আসলে পৃথিবীর প্রতিটি মানুষই নিজের প্রশংসা শুনতে পছন্দ করে ম্যাডামও এর ব্যতিক্রম নন।

একদিন ম্যাডামের রুমে দেখলাম নতুন বইয়ের বিশাল গাট্টি। কিছুক্ষণের মধ্যেই জানতে পারলাম ম্যাডামের কবিতার বই বের হয়েছে। সেদিন ক্লাশে এসে ম্যাডাম বললেন তোমরাতো অনেকেই আমার লেখার ভক্ত তাই তোমাদের জন্য আমার কবিতার বই নিয়ে আসলাম। সবাই ১৫০টাকা বের কর। সবার মুখ শুকিয়ে গেল। ম্যাডাম মুচকি মুচকি হাসছেন। এই হাসির অর্থ তোমরা চল ডালে ডালে আমি চলি পাতায় পাতায়। সেদিন থেকেই ম্যাডাম বিভিন্ন ইয়ারের ছাত্রদের কাছে উনার বই পুশিং সেল শুরু করলেন।আমরা অনেকেই বিরক্ত ছিলাম ম্যাডামের এই কাজে। ম্যাডাম ছাত্রছাত্রীদের লিস্ট করা শুরু করলেন কে কে উনার বই কিনছে তাদের। অনেকেই বাধ্য হয়ে আবার অনেকেই তোষামোদ করার জন্য ম্যাডামের কবিতার বই কিনেছিল।

সেদিন ম্যাডামের এই পুশিং সেলের কারণে বিরক্ত হয়েছিলাম। আজ মনে হয় ম্যাডামতো ঠিকই করেছিলেন, ম্যাডাম এত কষ্ট করে একটা বই লিখেছিলেন। কবিতার বইয়ের বাজার এমনিতেই খারাপ, কেউ কবিতা পড়তে চায় না, তার উপর আমরা ছাত্ররাও যদি উনার বই না কিনি তাহলে উনি কার কাছে বেচবেন উনার বই? ম্যাডাম আজ পৃথিবীতে নেই আল্লাহ ওনাকে বেহেশত নসীব করুণ।

এবারের বইমেলায় যেসব কবিদের কবিতার বই বেরিয়েছে তাদের জন্য শুভকামনা।
সর্বশেষ এডিট : ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫৬
২৪টি মন্তব্য ২৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বরাজনীতি চলে স্বার্থের হিসেবে, আমরা চলি অন্ধ আবেগে

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা আগস্ট, ২০২৬ রাত ৩:২২


বাংলাদেশে এখন সবচেয়ে সহজলভ্য জিনিস হলো বিশ্লেষণ। চাল, ডাল কিংবা তেলের দাম নিয়ে যতই হাহাকার থাকুক, ভূরাজনীতি নিয়ে জ্ঞানের কোনো অভাব নেই। চায়ের দোকানে বসে যিনি নিজের বাসার গ্যাস... ...বাকিটুকু পড়ুন

কিছুই ভাল্লাগে না আজ তবু সময় বয়ে যায়

লিখেছেন ডঃ এম এ আলী, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ৭:০৮


কিছুই ভাল্লাগে না আজ
মানুষের মুখে মানুষেরই রক্তের গন্ধ লেগে আছে
শিশুর কান্না আকাশ ছুঁয়েও
কোনো ক্ষমতার প্রাসাদের জানালা কাঁপে না।

বাংলাদেশ জেগে থাকে
গ্যাসের অপ্রতুলতা, দ্রব্যমূল্যের দীর্ঘশ্বাস,
বেকার যুবকের অনিদ্রা,
আর প্রতিদিনের অগণিত অসমাপ্ত প্রতিশ্রুতির পাশে।
সংবাদপত্র... ...বাকিটুকু পড়ুন

"জাগো বাহে কোনঠে সবাই"....

লিখেছেন জুল ভার্ন, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১০:৩৬



ফেসবুক মেমোরিঃ
৩২ জুলাই এই পোস্ট লিখেছিলাম.....

"জাগো বাহে কোনঠে সবাই"....

ভালো থাকার চেষ্টা সবসময় করি, বেঁচে থাকার উপাদান খুঁজে নিতে চেষ্টা করি- পুঞ্জিভূত ক্ষোভ আর কিছু করতে না পারার আফসোস... ...বাকিটুকু পড়ুন

সিনেমা সীমানা পেরিয়ে - বালির দাগে রাজনীতি

লিখেছেন রাজসোহান, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:০২



১৯৭০ সালের ১২ নভেম্বর রাতে পৃথিবীর ইতিহাসে রেকর্ড হওয়া সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড় আঘাত হানে। ভোলা সাইক্লোন। দশ মিটার উঁচু জলোচ্ছ্বাস উঠে আসে ব-দ্বীপের নিচু চরে। মৃতের সংখ্যা তিন থেকে পাঁচ... ...বাকিটুকু পড়ুন

দেশ ভ্রমনঃ মেহেন্দীগঞ্জ উলানিয়া_জমিদার বাড়ি

লিখেছেন মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭

আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন

×