somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

তারেক_মাহমুদ
আমি লেখক নই, মাঝে মাঝে নিজের মনের ভাবনাগুলো লিখতে ভাল লাগে। যা মনে আসে তাই লিখি,নিজের ভাললাগার জন্য লিখি। বর্তমানের এই ভাবনাগুলোর সাথে ভবিষ্যতের আমাকে মেলানোর জন্যই এই টুকটাক লেখালেখি।

বসন্তের অনুভূতিগুলো

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নাগরিক জীবনে বসন্তের উপস্থিতি টের পাওয়াই মুশকিল। পথে যেতে যেতে দু'একটা গাছে আমের মুকুল চোখে পড়ে,আর কিছুকিছু গাছে সবুজ কচি পাতার সমারাহ আর তাতেই বুঝে নিতে হয় বসন্ত এসে গেছে। সেদিন অফিসে বসে মোবাইলে এক ক্লাইন্টের সাথে কথা বলার সময় হঠাৎ করেই মোবাইলের ওপ্রান্ত থেকে কোকিলের ডাক শুনতে পেলাম। তার কাছেই জিজ্ঞাসা করলাম,কি ভাই আপনাদের ওখানে কোকিল ডাকছে? তিনি শুধু বললেন 'হুম ডাকছে'। এটাই এছরের প্রথম কোকিলের ডাক শোনা। মোবাইল শোনা কোকিলের ডাক নস্টালজিক করে দিলো আমায়।

আবারো মনে পড়ে গেল গ্রামে কাটানো শৈশবের কথা, সে সময় আমাদের গাছগুলোতে বসে বেহায়া কোকিলটা ডেকেই যেতো। কোকিলের ডাক শুনলে আমিও চেষ্টা করতাম কোকিলের মত করে কু-কু-কু করে ডাকে তাকে ভেঙাতে কিন্তু বেহায়া পাখিটার কোন ভ্রুক্ষেপ ছিল না তাতে। সে আপন মনে ডেকেই যেতো, কু-কু-কু । কতদিন চেষ্টা করেছি পাখিটাকে দেখার জন্য কিন্তু কোনদিনই দেখা পায়নি বেহায়া পাখিটির। কোকিল আসলে পাতার আড়ালে বসেই কু-কু গান গায়, কোকিলকে দেখা যায় না কিন্তু শোনা যায় তার গান।

এখন নিশ্চয় আম গাছগুলো মুকুলে ভরে গেছে। এ সময় আমের বোলের ঘ্রাণে বাড়ি ম-ম করে। রাতের বেলা আমের বোলের কড়া একটা ঘ্রাণ পাওয়া যাতো,যে ঘ্রাণ রাতের বেলায় অদ্ভুত এক ধরনের মাদকতা সৃষ্টি করতো। আম্মা টক বরই ভর্তা করার সময় গাছ থেকে একটা আমের মুকুল ছিড়ে এনে আম্মাকে দিতাম। টক বরই ভর্তার সাথে ধনেপাতা আর আমের মুকুল দিলে খেতে দারুণ লাগে। কাঁঠাল গাছগুলোতে নিশ্চয় এখন ছোট ছোট মুচি এসেছে? একবার একটা কাঠালের মুচি ছিঁড়ে লবন দিয়ে খেয়েছিলাম,সে সময় খেতে খারাপ লাগেনি। আজ নিশ্চয়ই কাঠালের মুচি লবন দিয়ে খেতে ভাল লাগবে না।

আমাদের বাড়ি থেকে একটু দূরে একটা শিমুল গাছ ছিল, এসময় গাছটিতে লাল টকটকে শিমুল ফুল ফুটে থাকতো। সকালে ঘুম থেকে উঠে দেখতাম গাছের তলাটা শিমুল ফুল পড়ে রঙিন হয়ে আছে, দুর থেকে দেখলে মনে হতো কেউ লাল গালিচা বিছিয়ে রেখেছে। সজনে গাছটাও হয়তো এখন ফুলে ফুলে ভরা।স্কুলের পাশের সেই কৃঞ্চচুড়া গাছটিও লাল লাল ফুলে ভরে উঠতো । দুএকটা শালিক পাখিকে দেখতাম ফুলগুলোতে ঠোকর দিতে, এখন বুঝি পাখিগুলো ফুলের পরাগায়নে সাহায্য করে।

বসন্তের ঝিরিঝিরি ঠান্ডা বাতাস গায়ে লাগলে অদ্ভুত এক ভাল লাগা কাজ করে সবসময়। সত্যি বসন্ত ঋতুরাজ, যে ঋতুর কোন তুলনা নেই।
সর্বশেষ এডিট : ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:১৫
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রশ্নের আগুন যুক্তির মহাযাত্রা :প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য ২য় পর্ব ।

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা অক্টোবর, ২০২৬ রাত ৩:০৮


আদিতে ছিল প্রশ্ন
অন্ধকার আকাশের তলে দাঁড়িয়ে মানুষ
চেয়ে দেখেছিল নক্ষত্রের দিকে
মনে তার জেগেছিল বিস্ময়
কে জ্বালালো এই দীপ
কেন ঘোরে পৃথিবী, কেন নামে বৃষ্টি
কেন জন্ম, কেন মৃত্যু
কেন এই অনন্ত চলা?
উত্তর ছিল না হাতে
ছিল... ...বাকিটুকু পড়ুন

হাফপ্যান্ট ফুলপ্যান্টের দেশে

লিখেছেন সৈয়দ কুতুব, ০১ লা অক্টোবর, ২০২৬ ভোর ৪:২৮


বাংলাদেশে যারা সোশ্যাল মিডিয়ায় লিখতে ভালোবাসেন, তারা সাধারণত খুব নিরীহ বিষয় পছন্দ করেন। এর একটা কারণও আছে। বেশিরভাগ মানুষই অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলতে চান। এমন কোনো বিষয় নিয়ে লেখা... ...বাকিটুকু পড়ুন

আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

লিখেছেন মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন

ফেরারী বিকেল

লিখেছেন খায়রুল আহসান, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৫

বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৯


লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন

×