সাপের কামড়
১২ ই মার্চ, ২০১৮ সকাল ৯:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের গ্রামে এক সময় সাপের খুব উপদ্রব ছিল। প্রতি বছরই সাপের কামড়ে দুএকজন মারা যেত। গ্রামের মানুষের ধারণা ছিল সাপের কামড়ের কোন চিকিৎসা নেই। একমাত্র ওঝারাই সাপে কাটা রোগীকে ভাল করতে পারে। এ ধারণার জন্য শুধু গ্রামের মানুষকে দোষ দিলে হবে না, বাংলা সিনেমা এমনকি হিন্দি সিনেমার পরিচালকরাও দায়ী। একসময় সাপ এবং ওঝাদের কারিশমা নিয়ে উদ্ভট সব সিনেমা বানানো হতো। ওঝারা বিন বাজিয়ে সাপকে ডেকে এনে বিষ তুলিয়ে দিতো। এইসব উদ্ভট কাহিনীর সিনেমার কারণে অনেক মানুষের মৃত্যু হয়েছে।এখনো গ্রামের মানুষ সাপে কাটা রোগীকে ওঝার কাছে নিয়ে যায়, তাদের ধারণা হসপিটাল এ নেওয়া মানে নিশ্চিত মৃত্যু।
আমার চাচা(বাবার চাচাতো ভাই) একজন শক্ত সামর্থ্য পুরুষ ছিলেন। একদিন রাতের বেলা রাস্তাদিয়ে বাড়ি ফেরার সময় উনাকে গোখরা সাপে কামড়ায়। উনি রাতের অন্ধকারে সাপটাকে দেখতে পাননি। ভেবেছিলেন উনাকে চিকা বা ইদুরে কামড়িয়েছে। উনি তাই কামড়ানো জায়গাটি বাধাও প্রয়োজন মনে করেন নি। একঘণ্টা পর উনার প্রচণ্ড পানির পিপাসা পায় উনি নিজেই দুতিন গ্লাস পানি খেয়ে ফেলেন। ততক্ষণে সাপের বিষ সারা শরীরে ছড়িয়ে পড়েছে, শরীরে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে। এরপর চাচা ঘটনাটি দাদীকে(উনার মাকে) বলেন। দাদী ঘটনা শুনে এবং কামড়ের দাগ দেখে বুঝে ফেলেন ওটা সাপের কামড়। তাড়াতাড়ি একটা কাপড় দিয়ে পায়ের হাটুর একটু নিচে বেধে ফেলেন। কিন্তু ততক্ষণে অনেক দেরী হয়ে গেছে, সেই রাতেই চাচাকে ওঝার বাড়িতে নেওয়া হয়। ওঝা নানারকম তন্ত্রমন্ত্র পড়ে ফু দিতে থাকেন। কিন্তু কোন কিছুতেই কোন লাভ হয় না। ওঝার বাড়িতেই চাচা মৃত্যুর কোলে ঢলে পড়েন। মাত্র ৫-৬ ঘন্টার একজন শক্ত সামর্থ্য মানুষের মৃত্যু হয়।
গ্রামের রাস্তাঘাট এখন পাকা হয়ে গেছে, গ্রামের বাড়িতে বাড়িতে এখন বৈদ্যুতিক বাতি জ্বলছে, গ্রামের ছেলেদের হাতে এখন মোবাইলফোন, ইন্টারনেট। সাপও এখন বিলুপ্ত পায় প্রাণী। তবে গ্রামের ঝোপঝাড়ে কিছু সাপ রয়ে গেছে। কিছুদিন আগে শুনলাম গ্রামের একটা ছেলেকে সাপে কামড়িয়েছে। তাকে যথারীতি ওঝার কাছে নিয়ে যাওয়া হয়েছিল এবং সে ওঝার ঝাড়ফুকে ভাল হয়ে গেছে। পৃথিবী উন্নত হলেও সাপে কামড়ানো রোগীর ব্যাপারে এখনো সেই আদিযুগের ধ্যানধারনাই রয়ে গেছে।
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০১৮ সকাল ১০:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নিপীড়িত ভেবে যাকে করে যাবে মায়া,
সর্বস্ব বিলিয়ে দেবে যার উপকারে;
কলির সন্ধ্যা কাটলে পাবে না তো তারে,
সে তখন হয়ে যাবে নিশ্চিন্ত প্রচ্ছায়া।
যাবে না ধরা হাঁটলেও সে কাছে-ধারে;
ভুজঙ্গের ন্যায় দেখাবে বিষাক্ত কায়া,...
...বাকিটুকু পড়ুনবিশ্ব রাজনীতি, শক্তির খেলা এবং ন্যায়ের প্রশ্ন
বিশ্বরাজনীতির ইতিহাসে বারবার এমন অভিযোগ উঠেছে যে শক্তিশালী রাষ্ট্রগুলো অনেক সময় নিজেদের অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থ রক্ষার জন্য দুর্বল বা উন্নয়নশীল দেশগুলোর অভ্যন্তরীণ রাজনীতিতে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
সামিয়া, ১৬ ই মার্চ, ২০২৬ রাত ৩:৩৩

আমার ঘরটা এখন আর আগের মতো লাগে না। দরজার লক নষ্ট, বন্ধ করলেও পুরোপুরি বন্ধ হয় না, আধখোলা হয়ে থাকে। বুকশেলফে ধুলো জমে আছে, ড্রেসিং টেবিলের পর্দাটা এলোমেলোভাবে ঝুলে...
...বাকিটুকু পড়ুনঢাকার যানজট নিয়ে আমরা অভিযোগ করি না এমন দিন বোধহয় ক্যালেন্ডারে খুঁজে পাওয়া যাবে না। অথচ এই যানজট নিরসনের চাবিকাঠি আমাদের হাতের নাগালেই ছিল—আমাদের নদীগুলো। সম্প্রতি বিআইডব্লিউটিএ ঘোষণা করেছে যে,... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
অর্ক, ১৬ ই মার্চ, ২০২৬ দুপুর ১:১৪

ইরান বিশ্বসভ্যতার জন্য এক অভিশাপ, এক কলঙ্ক। কাঠমোল্লারা ক্ষমতা পেলে একটি রাষ্ট্রের যে কি পরিণতি হয়, তার জ্বাজ্জল্যমান উদাহরণ ইরান। সম্পূর্ণরূপে অসভ্য বর্বর অসুস্থ রাষ্ট্র গড়ে উঠেছে সেখানে। যেখানে...
...বাকিটুকু পড়ুন