ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধার খোজে
২৭ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গতকাল রাত থেকেই ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা শিরোনামে একটি বাড়ির নম্বর প্লেট ভাইরাল হয়। সারাদেশে বিষয়টি ব্যাপক আলোড়ন তোলে। নম্বর প্লেটটিতে বাড়ির ঠিকানা ছিল রোড -১৪ বাড়ি নং ৪৯০, রূপনগর ঢাকা। আমার বাসা রূপনগরে হওয়ায় আমারো আগ্রহের কমতি ছিল না। রূপনগর বলতে সাধারণত রূপনগর আবাসিক এলাকা বোঝানো হয়। তাই সকালে অনেকেই রূপনগর আবাসিক এলাকায় গিয়ে এমন কোন বাড়ির সন্ধান পাননি। কিন্তু নম্বর প্লেটটি রূপনগর আবাসিক এলাকার নয়, এটি রূপনগর টিনশেট এলাকার। বাড়িটির সামনে গিয়েই একটি অংশ কাচা দেখে বুঝতে বাকী রইলো না এখানে একটি নম্বর প্লেট ছিল এবং আজই বাড়িটির নম্বর প্লেটটি তোলা হয়েছে। পাশে কয়েকটি ছেলে আড্ডা দিচ্ছিল তারা জানালো এটাই রোকেয়া মঞ্জিল,এখানে এই নম্বর প্লেটটি ছিল। আজই তোলা হয়েছে। আশপাশের দুতিনটি বাড়িতে দেখতে পেলাম সরকারি ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধা লেখা নম্বর প্লেট আছে। এমনও হতে পারে ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধা লিখতে গিয়ে ভুলক্রমে ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা লিখে ফেলেছেন।
আমি বাড়িটি নিজে দেখে তারপরই আমার মত জানালাম। বাকীটা আপনাদের বিবেচনা।
বি: দ্র: রূপনগর টিনেশেড এলাকা সব প্লটই কোন না কোন মুক্তিযোদ্ধার নামে বরাদ্দ দেওয়া।
সর্বশেষ এডিট : ২৮ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টোকাই থেকে হিরো! বাংলা ছবির অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪

ব্লগ স্কুল, মজারুছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপু তানভীর, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০

কদিন আগে একটা ফোন নিতে হয়েছে। আগের ফোনটা তিন বছরের মত সার্ভিস দিয়েছে। তবে টাচস্ক্রিনে সমস্যা দেখার কারণে সেটা ঠিক মত ব্যবহার করা যাচ্ছিল না। নতুন ফোন বলে সেটা...
...বাকিটুকু পড়ুন
একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়...
...বাকিটুকু পড়ুনকক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন