somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

তারেক_মাহমুদ
আমি লেখক নই, মাঝে মাঝে নিজের মনের ভাবনাগুলো লিখতে ভাল লাগে। যা মনে আসে তাই লিখি,নিজের ভাললাগার জন্য লিখি। বর্তমানের এই ভাবনাগুলোর সাথে ভবিষ্যতের আমাকে মেলানোর জন্যই এই টুকটাক লেখালেখি।

রোজার শৈশব স্মৃতি

২০ শে মে, ২০১৮ দুপুর ১২:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ছোটবেলা আমার কাছে রোজার প্রধান আকর্ষণ ছিল ইফতার এখনো তাই। পৃথিবীর আর কোন খাবারের সাথে ইফতারির তুলনা হয় না। অন্য সময় যত ভাল খাবারই খাই না কেন, সবকিছুর চেয়ে রোজার মাসের ইফতারের ছোলা মুড়ি, শরবত খেজুরকে আমার কাছে সেরা মনে হয়। ছেলেবেলায় ডাইনিং টেবিলে না বসে আমরা ফ্লোরে চাদর বিছিয়ে ইফতার করতে বসতাম। আমার আব্বা বলতো নিচে দস্তরখানা বিছিয়ে ইফতার করলে বেশি ছওয়াব পাওয়া যায়। নানারকম ভাজাপোড়া আইটেম থাকতো ইফতারিতে,সাথে ছোলা মুড়ি । দারুণ মজা করে খেতাম সেসব ইফতারি। আমি ছোট ছিলাম তাই রোজা রাখতাম না, কিন্তু ইফতারি সময় পাঞ্জাবি টুপি পরে আগে আগে বসে পড়তাম। আব্বা বলতেন ইফতারি খেলেও অনেক ছওয়াব পাওয়া যায়,তাই অন্যরা সবাই রোজা রেখে ছওয়াব কামাই করতো আর আমি মজা করে ইফতারি খেয়ে ছওয়াব হাসিল করতাম।

রাতে আব্বার হাত ধরে তারাবি নামাজ পড়তে যেতাম। মসজিদে গেলেই অনেক বন্ধুদের সাথে দেখা হয়ে যেতো। নামাজ পড়ার পাশাপাশি মসজিদের বারান্দায় দুষ্টুমিও করতাম,এজন্য বড়দের কাছে বকাও খেতে হতো মাঝেমাঝে। আট রাকাত তারাবি পড়ে আহালে হাদিসের লোকেদের সাথে বাসায় চলে আসতাম। সে সময় সাড়ে আটটায় বিটিভিতে আলিফ লাইলা, নাটক, টিপু সুলতানসহ অন্যান্য আকর্ষণীয় অনুষ্ঠানগুলো প্রচারিত হতো,সেগুলো দেখার জন্যই এত তাড়াহুড়ো।

আমি ছোট ছিলাম তাই সেহেরিতে আমাকে ডাকা হতো না। তখন সেহেরি নিয়ে আমার কল্পনা ছিল অন্যরকম ,মনে করতাম সেহেরিও ইফতারির মত মজাদার কিছু। একদিন আম্মাকে আগেই বলে রেখেছিলাম আজ আমি সেহেরি খাবোই খাবো। সেহেরিতে ঘুম থেকে উঠে দেখি সবাই আউসের চাউলের ফেনাভাত সাথে আলু বেগুন ভর্তা, ডিম ভাজি, দুধ, দিয়ে সেহেরি করছে দেখে আমি খুবই হতাশ হলাম। সেহেরিকে কত মজার ভেবেছিলাম, এতো খুবই সাধারণ খাবার। এখনো আমাদের বাড়িতে সেহেরিতে আলুবেগুন ভর্তা দিয়ে আউসের চালের গরম ফেনাভাত খাওয়ার প্রচলন আছে। সেহেরিতে মাছ মাংসের চেয়ে এই খাবারটাকে এখনও আমার কাছে অমৃত মনে হয়। রোজার এই একমাস আম্মার ঘুমের খুবই ব্যাঘাত হয় সবসময় ,সেই দুটোর সময় উঠে ভাত রান্না করে ভর্তা বানিয়ে তবেই সবাইকে ডাকে দেন। আসলে মা'দের পরিশ্রম সারাজীবনের, যার কোন পারিশ্রমিক নেই।আর রোজার মাসের পরিশ্রম অনেক বেশি।

রোজার মাস হোক প্রকৃতই সংযমের,রোজায় খাবারের কথা বেশি না ভেবে ইবাদতে মনোনিবেশ করা উচিত। সবার রোজা আল্লাহর দরবারে কবুল হোক এটাই প্রত্যাশা।
সর্বশেষ এডিট : ২০ শে মে, ২০১৮ দুপুর ১২:৩২
২২টি মন্তব্য ২২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেউ জানেনা

লিখেছেন অপ্‌সরা, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪২


কেউ জানেনা
আমার একটা জগৎ আছে,
খুব গহীনে, সংগোপনে,
বুকের ভেতর লুকিয়ে থাকা
একটা জগৎ....
নিজের জগৎ, নিজের মত
আমার একটা জগৎ লাগে।

রোজ বিকেলে কাজের পরে
একটু যখন অবসরে,
একটু সময় চায়ের কাপে
নিজের মত, নিজের... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদীরের জুলাই আন্দোলন: কারণটা কি একান্ত ব্যক্তিগত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০১


সালমান মুক্তাদীর বাংলাদেশের কনটেন্ট ক্রিয়েশন জগতের পথিকৃৎ। তার হাত ধরে এদেশে কনটেন্ট ক্রিয়েশনকে পেশা হিসেবে গ্রহণ করেছে কত তরুণ, তার কোনো হিসাব নেই। তার ভক্তের সংখ্যা অগণিত। তবে কাজের... ...বাকিটুকু পড়ুন

সামুতে পর্ণ এটাকের জনককে পাওয়া গিয়েছে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৮



ব্লগার চারাগাছ সামুতে মডারেটর নেই বলে সন্দেহ করছেন। নিজের ধারণা পাকাপোক্ত করতে সামুতে পর্ণ এটাকের প্ল্যান করছেন। ইহা কি ব্লগার?

সামুতে পর্ণ এটাকের কারণে পর্ণ সাইটের ধুয়া তুলে বিগত সরকার... ...বাকিটুকু পড়ুন

কেউ জানে না.....অপ্‌সরাপু মেইড মাই ডে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১২

গানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98



হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!


==========
কবিতার... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



যে কেউ যে কোনো ধরনের পোশাক পরে যে কোনো সমাজে যেতে পারেন, সাধারণত কেউ বাধা দেয় না। তবে সর্বসাধারণের ক্ষেত্রে “দৃষ্টিকটু” বলে একটি বিষয় উল্লেখ্যযোগ্য। যা সময় স্থান কাল পাত্র... ...বাকিটুকু পড়ুন

×