somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

তারেক_মাহমুদ
আমি লেখক নই, মাঝে মাঝে নিজের মনের ভাবনাগুলো লিখতে ভাল লাগে। যা মনে আসে তাই লিখি,নিজের ভাললাগার জন্য লিখি। বর্তমানের এই ভাবনাগুলোর সাথে ভবিষ্যতের আমাকে মেলানোর জন্যই এই টুকটাক লেখালেখি।

সাত সকালের মতিঝিল

২৪ শে মে, ২০১৮ সকাল ১০:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সকাল আটটা, স্থান মতিঝিল, ঢাকার ব্যস্ততম অফিসপাড়া। চারিদিক থেকে মতিঝিলের দিকে ছুটে আসছে হাজার হাজার মানুষ। হাই অফিসিয়ালরা আসছেন নিজস্ব গাড়িতে আবার কেউ কেউ আসছেন আমার মত লোকাল বাসে বাদুর ঝোলা হয়ে। সুউচ্চ দালানগুলোর ক্লকসিবল গেটগুলো খুলে যাচ্ছে একে একে।


ফুটপাতের চায়ের দোকানদার তার কেরসিনের চুলায় জোরে জোরে হাওয়া দিচ্ছেন কিছুটা আগুন বাড়িয়ে নেওয়ার জন্য। রমজান মাস হলেও পর্দাঘেরা চায়ের দোকানের কেনাবেচার যে কমতি নেই তা বাইরে থেকে দেখেই অনুমান করা যায়। আজও দিলকুশার পূবালী ব্যাংক হেড অফিসের কোনার বটগাছ তলায় ফর্মালিন, কার্বাইড মুক্ত কলা বিক্রেতা বসেছেন তার কলার ঝুড়ি নিয়ে। মতিঝিলের চাকুরীজীবীদের অগাধ আস্থা এই কলা বিক্রেতার প্রতি, তাই সকাল দশটা না বাজতেই তার সব কলা শেষ হয়ে যাবে এটা মুখস্ত বলে দেওয়া যায়। পাশে কয়েকজন ফল বিক্রেতা বসেছেন সাতক্ষীরার কাঁচামিঠা আম, পাকা আম,আপেল, আঙুর, দেশি কাগজি লেবু, জামরুল, শশা নিয়ে। এগুলির বিক্রি শুরু হবে দুপুরের পরে।

মতিঝিলের একটা দারুণ ব্যাপার হচ্ছে বাজারের সেরা জিনিষগুলোই এই অফিস পাড়ার ফুটপাতে বিক্রি হয়।যদিও দাম বাজারের তুলনায় একটু বেশি তবুও দাম নিয়ে কোন আক্ষেপ নেই এখানকার ক্রেতাদের। ব্যাংকের মোটা মাইনে পাওয়া অফিসাররা চান ভাল জিনিষ, দাম কোন বিষয়ই নয়। একদিন দেখলাম ৮০ কেজি ওজনের একটি বাঘা আইড় মাছ বিক্রির জন্য নিয়ে এসেছেন এক বিক্রেতা।

রোজার মাস হওয়ায় ফুটপাতে খাবারের বিক্রি কমে গেছে, অন্যসময় ফুটপাতে পরোটা বিক্রেতাদের খুবই হাকডাক দেখা যায়
- স্যার আসেন গরম পরোটা ডিম খেয়ে যান। এখনও তারা আছে তবে পর্দার আড়ালে। এখন আর সেই ছোলামুড়ি বিক্রেতারা নেই, নেই পেপে অথবা বেলের শরবত বিক্রেতারও।

রোজার মাসে মতিঝিলের কমন ভিক্ষুকের পাশাপাশি কিছু মৌসুমি ভিক্ষুকদের দেখা যায়, এবারো তার ব্যতিক্রম নয়। রোজার মাসে সারাদেশ থেকেই প্রচুর ভিক্ষুক জাকাত ফিতরা পাওয়ার আশায় ঢাকায় আসে।

দিলকুশার রাস্তার দুদিকে সারিবদ্ধভাবে গাড়ী পার্কিং করা হয়েছে। পুরো রাস্তার ৬০% এসব অবৈধ গাড়ির দখলে, ওদিকে সিটিসেন্টার,সাধারণবিমা ভবনের মত গাড়ি পার্কিং এর জন্য নির্ধারিত ভবনগুলোর পার্কিং এরিয়াগুলো খাঁ খাঁ করছে।

অফিসগুলো পুরোপুরি জমে না উঠলেও,ব্যাংকগুলো সামনে আজও দাঁড়িয়ে আছে একদল প্রতারক। এরা ডলার পাউন্ড রিয়েল বলে চিৎকার করবে কিছুক্ষণ পরই। এরা সম্ভবত পুলিশকে টাকা দিয়ে ম্যানেজ করে দিনের পর দিন চালিয়ে যাচ্ছে এই অবৈধ ব্যবসা। এদের কাছে কখনোই ডলার রিয়েল পাউন্ড ভাঙাতে কেউ যাবেননা। প্রতারিত হওয়ার সম্ভাবনা ১০০%।

মতিঝিল এখন পুরোপুরি জমজমাট হতে শুরু করেছে। চলছে ব্যাংক এবং শেয়ার মার্কেটের লেনদেন।

সকলের দিনটি ভাল কাটুক এই প্রত্যাশা রইলো।
সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০১৮ সকাল ১০:৫৪
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নদীর টানে, সবুজের গানে

লিখেছেন মাকার মাহিতা, ২৬ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:৩৫

বয়ে চলে নদী দূর হতে দূরে,
অনন্তকালের শান্ত এক সুরে।
তার দুই কূলে রূপের মেলা,
সবুজ প্রকৃতির মিষ্টি খেলা।
হাওয়ায় দোলে ঘাস আর বন,
আকাশের সাথে মেলায় মন।
নদীর জলে আলোর ঝিলিক,
বাতাসে মেশে পাখির কিচিরমিচির।
গাছের ছায়ায়... ...বাকিটুকু পড়ুন

"এ ট্রাজেডি অর ট্রাজেক্টরি অফ লাভ" (পর্ব-৩)

লিখেছেন তাহমিদ রহমান, ২৬ শে জুলাই, ২০২৬ রাত ১০:০৩

৩. নিষিদ্ধ স্বর্গ


পরদিন দুপুরবেলা। ইলির আকাশ আজ কিছুটা পরিষ্কার, মেঘের ফাঁক দিয়ে ফ্যাকাশে রোদ উঁকি দিচ্ছে।
ক্লারা তার ট্রাভেল এজেন্সির অফিসের ডেস্কে বসে কফি খাচ্ছিল। গতকাল ব্যাংকের সেই তরুণ এশীয় অফিসারটির... ...বাকিটুকু পড়ুন

ফ্যাসিবাদের দোসর কোনো সাংবাদিককে কেনো আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে শাস্তি দিচ্ছে না?

লিখেছেন জুল ভার্ন, ২৬ শে জুলাই, ২০২৬ রাত ১০:৪৭

ফ্যাসিবাদের দোসর কোনো সাংবাদিককে এখনো আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে শাস্তি দিচ্ছে না কেন?

মানবাধিকার সংস্থা Odhikar আয়োজিত Human Rights Abuses and Access to Justice for Victims বিষয়ক সেমিনারে প্রধান অতিথি ছিলেন আইন... ...বাকিটুকু পড়ুন

প্রেরণা

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে জুলাই, ২০২৬ রাত ১০:৫৬

প্রেরণা
সাইফুল ইসলাম সাঈফ

যখন জানতে পেরেছি
পড় তোমার প্রভুর নামে
যখন জানতে পেরেছি
যে জানে আর যে জানে না
তারা কখনো সমান না
উক্ত বাণীতে পাই অত্যন্ত প্রেরণা।
শুরু করি পড়াশোনা খুব
জাগে জ্ঞানের প্রতি অনুরাগ।
ইচ্ছে জাগে দর্শনের... ...বাকিটুকু পড়ুন

একজন শ্রেষ্ঠ শিক্ষকের মর্যাদা কয়েক সেকেন্ডের একটি ভিডিওতে মাপা যায় না...

লিখেছেন জুল ভার্ন, ২৭ শে জুলাই, ২০২৬ বিকাল ৪:৪৬



একজন শ্রেষ্ঠ শিক্ষকের মর্যাদা কয়েক সেকেন্ডের একটি ভিডিওতে মাপা যায় না...

বিউটি রাণী পালঃ ২০২৬ সালে সিলেট জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে স্বীকৃতি পেয়েছেন। একটি জেলার শ্রেষ্ঠ শিক্ষক হওয়া... ...বাকিটুকু পড়ুন

×