somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

তারেক_মাহমুদ
আমি লেখক নই, মাঝে মাঝে নিজের মনের ভাবনাগুলো লিখতে ভাল লাগে। যা মনে আসে তাই লিখি,নিজের ভাললাগার জন্য লিখি। বর্তমানের এই ভাবনাগুলোর সাথে ভবিষ্যতের আমাকে মেলানোর জন্যই এই টুকটাক লেখালেখি।

প্রতারণা

০৪ ঠা জুলাই, ২০১৮ সকাল ১১:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের এলাকার একজন কসাইয়ের নাম শহরআলী। ভাল মাংশ বিক্রেতা হিসাবে এলাকাতে শহর আলীর বেশ সুনাম রয়েছে। আমিও তার নিয়মিত কাস্টমার। শহর আলী ভাল মানের ২-৩ ষাঁড় কিনে দোকানে বেধে রাখে। এরপর একটা একটা করে জবাই করে,তাই তার প্রতি অন্য কসাইদের তুলনায় এলাকাবাসীর আস্থা একটু বেশি। কয়েকদিন আগে এই শহর আলীর সাথে একটি অভিনব প্রতারণার ঘটনা ঘটেছে, যা কল্পনাতীত।

শহর আলীর বেশিরভাগ কাস্টমারই তার পরিচিত। অনেক সময় তার কিছু কাস্টমার ফোন করে বাসায় মাংশ পাঠাতে বলে, তখন শহর আলী তার লোকদিয়ে বাসায় মাংশ পাঠিয়ে দেয়। কাস্টমার সেই লোকের কাছেই মাংসের দাম দিয়ে দেয়। তিন চারদিন আগে শহর আলীর মোবাইল একটা ফোন আসে
-হ্যালো শহর আলী, আমি সেতারা কনভেনশন সেন্টারের ম্যানেজার বলছি।
-জি বলুন স্যার আপনার জন্য কি করতে পারি?
-আজ মাংশের কেজি কত?
-৫০০টাকা স্যার, বেশি নিলে ৪৭০টাকা রাখতে পারবো।
-আচ্ছা ঠিক আছে তুমি বিরানির জন্য একটু ছোট সাইজ করে কেটে একমন মাংস পাঠিয়ে দাও। সাথে তোমার একজন বিশ্বস্ত লোক দিয়ে দাও যার কাছে টাকা দিতে পারি।
-আচ্ছা ঠিক আছে স্যার আমি একঘণ্টার মধ্যে মাংস রেডি করে দিচ্ছি।

শহর আলী একঘণ্টার মধ্যে মাংস রেডি করে একটি বস্তায় ভরে নিজের ভাইকে দিয়ে একটি রিকশায় করে পাঠিয়ে দেয়।এরই মধ্য ঐ নম্বর থেকে আবারো ফোন আসে,
-এত দেরি করছো কেন? আমাদের রান্নার দেরি হয়ে যাবে তো!

শহর আলীর ভাই সেতারা কনভেনশন সেন্টারের সামনে পৌছাতেই একজন টাইপরা ভদ্রলোক এগিয়ে আসে।
-তুমি শহর আলীর ভাই?
-জি স্যার।
-মাংসের ওজন ঠিক আছে তো?
-জি স্যার আপনি মেপে দেখতে পারেন।

পাশে দাঁড়ানো একটি প্রাইভেট কারের পিছনের ডালা খুলে দেয় গাড়ি ড্রাইভার। টাইপরা লোকটি শহর আলীর ভাইকে মাংশের বস্তাটি ওখানে রাখতে বলল, তখন সে বস্তাটি গাড়ির পছনে উঠিয়ে দিল ।
তখন টাইপরা লোকটি শহর আলীর ভাইকে বলে
-তুমি তিন তলায় আমাদের অফিসে গিয়ে বসো, আমি আসছি।
তখন শহর আলীর ভাই উপরে গিয়ে কিছুক্ষণ বসে। একঘণ্টা হয়ে যায় কিন্তু সেই লোকের পাত্তা না পেয়ে সেতারা কনভেনশনের কর্মচারীদের বিষয়টি জানায়। সেতারার কর্মচারীরা শুনে আকাশ থেকে পড়ে।
-কই আমরাতো মাংশের অর্ডার করিনি?

বিষয়টি সে ভাই শহর আলীকে জানায়, সেই নম্বরে ফোন দিয়ে দেখা যায় নম্বরটি বন্দ।

একজন কসাইয়ের সাথে এমন একটি প্রতারণা হতে পারে ভাবা যায়?
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুলাই, ২০১৮ সকাল ১১:৩৬
১৬টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চেয়ারের আত্মকথা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ১২:৩০


চেয়ারের আত্মকথা

চেয়ারটি নাকি একদিন দীর্ঘশ্বাস ফেলে বলেছিল, "মানুষ আমাকে যতটা ভালোবাসে, আমাকে বানানো কাঠটাকেও যদি ততটা ভালোবাসত, তবে পৃথিবীতে এত অহংকার জন্মাত না।"

আমি বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম, "কেন?"

চেয়ারটি বলল,... ...বাকিটুকু পড়ুন

সেনাবাহিনী যখন দেশপ্রেম দেখাতে ব্যর্থ ‼️

লিখেছেন ক্লোন রাফা, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ১:৫০



গণঅধিকার পরিষদ ছেড়ে আসা বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, ‘ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পর নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছিলেন।’ জুলাই বিক্ষোভ নিয়ে শুক্রবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া... ...বাকিটুকু পড়ুন

"ধর্ষক ও চরিত্রহীনদের বাঁচাতেই কি ওয়াজের মঞ্চ? সাধারণ মানুষকে আর কত অন্ধ বানিয়ে রাখবেন!"

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২৫ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:১২


ধর্মের দোহাই দিয়ে ধর্ষক ও ব্যভিচারীদের পাপ ঢাকা এবং সাধারণ ধর্মপ্রাণ মানুষকে অন্ধ বানিয়ে রাখার এই ভণ্ডামি আর কতকাল সহ্য করবেন?
পবিত্র ইসলাম আর সাহাবিদের ত্যাগকে কতখানি নামালে এই ভণ্ড মোল্লা... ...বাকিটুকু পড়ুন

নিঃশব্দ প্রহর

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৫ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:১৯



খাস খাতার পাতায় কলম চালাচ্ছিলেন ফরিদা বেগম (৪৫)। রাত তখন সাড়ে সাতটা। চশমাটা নাকের ডগায় নামিয়ে পাশে বসা ছোট ছেলে সিয়ামকে (৯) বললেন, "হাতের লেখা এত দ্রুত শেষ করলে হবে?... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশিরা কেন বিজেপির পতন চায়?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুলাই, ২০২৬ বিকাল ৫:১৯


আজকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকলে মনে হয় ভারতের ভাগ্য নির্ধারণের গুরুদায়িত্ব বুঝি এদেশের মানুষের ওপর এসে পড়েছে। ভারতে কোথাও একটু আন্দোলন বা উত্তাপ ছড়ালেই এপারে যেন উৎসবের ধুম পড়ে যায়।... ...বাকিটুকু পড়ুন

×