
আগের বছর সবার জীবনেই কিছু প্রাপ্তি অপ্রাপ্তি রেখে যায়। একজন মানুষ এক জীবনে যা কিছু চায় তার সিকিভাগও পায় না, তবুও সবাই কিছু প্রাপ্তির সাথে একগাদা অপ্রাপ্তি নিয়ে বেচে থাকে।
সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অনেকের মধ্যেই প্রচুর হতাশা আছে। সবারই নিজস্ব পছন্দের দল আছে। সেই দল ক্ষমতায় আসতে না পরায় অনেকেই হতাশ আবার নিজের পছন্দের দল ক্ষমতায় আসায় অনেকেই খুশি। কিন্তু একটু ভাবুন যারা ক্ষমতায় এসেছে এবং যারা আসতে পারতো এই দুইয়ের মধ্য পার্থক্য কতটুকু? বাস্তবিক অর্থে কোন পার্থক্য নেই,কোন নির্দিষ্ট দল ক্ষমতায় আসলে বাস্তবিক সাধারণ মানুষের প্রাপ্তি শূন্য, লাভবান হয় শতকরা ১ থেকে ২ শতাংশ মানুষ। তাই ওসব ভেবে মন খারাপ করে আপনার আমার কি লাভ? দুপক্ষের মধ্যে যে গুণগত কোন পার্থক্য নেই সেটা প্রমাণিত সত্য। তাই বাদ দিন ওসব ভাবনা। দিনশেষে আমাদের সবাইকে একসাথে পথ চলতে হবে ওইসব রাজনৈতিক দলগুলো কিন্তু আমাদের পথের সাথী নয় তাই নিজেদের মধ্যে কিসের হানাহানি কিসের বিদ্বেষ?
নতুন বছরে সবার জীবন সাফল্যমণ্ডিত হোক, ভাল থাকুক আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ।
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০১৯ সকাল ১০:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




