রোজার আগে চুরি, ছিনতাই, ডাকাতি, জিনিসপত্রের দাম এবং সংসারে অশান্তি সবই বেড়ে যায়। মজার একটা তথ্য পেলাম এই সময় নাকি ঢাকাতে ফকিরের সংখ্যাও বাড়ে। দেশের বিভিন্ন স্থানের ফকির এইমাসে ঢাকায় জড় হয়। আবার ফকিরের এজেন্টরা নাকি পুরানোদের দায়িত্ব দেয় নতুন কর্মী সংগ্রহের জন্য। কথাটা কিছুটা হলেও বোধহয় সত্য। ইদানিং রান্তায় ফকিরের উৎপাত একটু বেশীই মনে হচ্ছে। রাস্তার ট্রাফিক সিগনালে বা রিক্সা থেকে নামার সময় একসাথে ঘিরে ধরছে ফকিরের দল।
ফকিররা কখনও একা, কখনও দল বেঁধে আবার কখনও স্বামী-স্ত্রী (একজনের স্বামী অন্যজনের স্ত্রী এই হিসাবেও হতে পারে) দুজনে বেরিয়ে পড়ে রাস্তায়। শোনা যায়, দল বেঁধে গান গেয়ে যারা ভিক্ষা করে তাদের আয় নাকি অন্যদের চেয়ে একটু বেশী। অভিজাত আবাসিক এলাকা এদের বেশী পছন্দ। চার-পাঁচ জনের এই দলে সাধারণত নারী সদস্য দেখা যায়না। তবে গুলশানে দেখলাম এই রকম একটি দল আর এই দলের সব সদস্যই নারী। বলা যেতে পারে নারীর ক্ষমতায়নের একটা নতুন দিক!
ছোট্ট একটা গল্প দিয়ে শেষ করি। দুপুর রোদে পঙ্গু স্বামীর গাড়ী ঠেলে ঠেলে ভিক্ষা করছে এক মহিলা। এক ভদ্রলোক মহিলাকে বললেন- এই রোদের মধ্যে সারাদিন গাড়ী ঠেলছো তোমার কষ্ট হয়না। ওমা কষ্ট হবে কেন? এখন আমি গাড়ী ঠেলছি কিছুক্ষন পর আমি গাড়ীতে বসবো সে ঠেলবে।
আলোচিত ব্লগ
পূর্ণিমার চাঁদ যেন

দ্বীপ সরকার এর দুটি কবিতা

মুক্তোর মতোন অভিমান
চারপাশাটায় ছড়িয়ে আছে মুক্তোর মতোন অভিমান
অতি ধ্রুবকের মতোন চিকচিক
অতি সৌন্দর্যের রঙে——অতি মায়াময়
অসংখ্য অভিমান——লাল নীল সবুজ
কোনটা মুচকি হাসে
কোনটা ঘাড়তেড়া প্রজাপতির মতোন দূরে চলে যায়
একটা চেনা অভিমান——
গোধূলি চিরে পুবদিক থেকে... ...বাকিটুকু পড়ুন
মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা
মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।
বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন
=ব্যাঙ্গালোরের দিনগুলি-০১=
০১।

২০২২ সালে গিয়েছিলাম ব্যাঙ্গালোরে। তাসীনের বাপ হার্টের সমস্যা ছিল। প্রায় এক সপ্তাহ ছিলাম অইখানে। পরে কলকাতা এসে প্রায় চার পাঁচদিন ছিলাম। মোবাইল ভরে ছব নিয়ে আসছিলাম। কিন্তু পোস্টই করা হয়নি।... ...বাকিটুকু পড়ুন
এআই ও আপনার বিশ্বাস

আপনার বিশ্বাস। আপনার বিশ্বাসকে আমি সম্মান করি। এআই সম্পর্কে আমি হয়তো তেমন কিছুই জানি না, আমার জানার আগ্রহও নেই। কারণ এআই আমার কর্মক্ষেত্র, চলার পথ সহ এখন পর্যন্ত কোথাও... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।