(কিছুক্ষন পুর্বে কাব্যের ব্লগ পড়তে গিয়ে নিচের গল্পটি মনে পড়লো)
একদিন লোকজন নেতার কাছে গিয়ে বললো- নেতা জাতীয় ফল কাঁঠাল স্ত্রী না পুং লিঙ্গ ? নেতা বললো- এর জন্য গনভোট লাগবে আপনারা বরং এরশাদের কাছে যান।
লোকজন সেখানে গেলে এরশাদ জানালেন- কাঁঠাল পুং লিঙ্গ কারণ কাঁঠালের বিচি আছে।
এরপর একদিন লোকজন নেতার কাছে গেল- নেতা পুলিশ স্ত্রী না পুং লিঙ্গ। নেতা বললো- এর জন্য সংসদ অধিবেশন ডাকতে হবে। আপনারা বরং এরশাদের কাছেই যান।
এরশাদ জানালেন- পুলিশ অবশ্যই পুং লিঙ্গ কারণ পুলিশের লাঠি আছে।
আরেকদিন লোকজন গিয়ে বললো- নেতা উকিল স্ত্রী না পুং লিঙ্গ ? নেতা বললো- এর জন্য অ্যামিকাস কিউরি নিয়োগ করতে হবে আপনারা সংক্ষিপ্ত সমাধান চাইলে এরশাদের কাছে যান।
সেখানে গেলে এরশাদ জানালেন- উকিল পুং লিঙ্গ কারণ উকিলরা সবসময় আইনের ফাঁক খোঁজে।
সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



