গাড়ি চলেনা চলেনা চলেনারে, গাড়ি চলেনা, কেন লিখেছিলেন এই গান জানিনা, তবে আজ তাঁর নিজের গাড়িই অচল। নিজের গানের মতই আজ তাঁর জীবন । ইঞ্জিনে ময়লা জমেছে অনেক আগেই জমেছিলো, ডায়নামা বিকল হেড লাইট দুটি জ্বলছেনা। ব্রেক ফেল করেছে তাঁর গাড়ি। পতন হল আর একটি নক্ষত্রের।
বাউল সাধক শাহ আঃ করিম ১৯২৬ সালের ১৫ ফেব্র“য়ারী সুনামগঞ্জ জেলার দিরাই উপজেরার উজানধল গ্রামের এক কৃষক পরিবারে জন্মগ্রহন করেন। পিতার অভাবের সংসার তাই ছোটবেলায় অন্যের বাড়িতে গরু রাখালের কাজ করতেন তিনি। পড়ালেখা যেটুকু করেছেন তা গ্রামের নৈশ বিদ্যালয়ে। মাত্র ১২ বা তের বছর বয়সে গান গাওয়া শুরু করেন তিনি এরপর গেয়েছেন প্রায় পঞ্চাশ বছর, পাড়ি দিয়েছেন জীবনের অনেক বন্ধুর পথ। গানের তালিম নিয়েছেন করম উদ্দিন ও বাউল সাধক রসিদ উদ্দিনের কাছে মত গুনী ব্যক্তিদের কাছে।
বাংলার লোক সঙ্গীত যেসব সঙ্গীত সাধকের নিষ্ঠা ও সাধনায় উর্বর হয়েছে শাহ আবদুল করিম তাঁদের অন্যতম। নিজের লেখা গান তাঁকে স্বতন্ত্র মর্যাদায় প্রতিষ্ঠিত করেছে। ১৯৫৪ সালের নির্বাচন, ৬৯ এর গণঅভ্যুথান, ৭০ এর নির্বাচন, ৭১ এর মহান মুক্তিযুদ্ধ ও ৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলনসহ প্রতিটি ক্লান্তিলগ্নে তিনি গণসঙ্গীত গেয়ে মানুষকে অনুপ্রানিত করেছেন। তাঁর রচিত গানের সংখ্যা প্রায় দেড় হাজার। প্রকাশিত বইয়ের সংখ্যা ৬। এগুলো হল কালনীর ঢেউ, ভাটির চিঠি, আফতাব সঙ্গীত, ধলমেলা গণসঙ্গীত ও কালনীর কুলে। অসাম্প্রদায়িক চেতনার এই বাউল সম্রাটের গাওয়া ’আগে কি সুন্দর দিন কাটাইতাম’ গানটি ভাটির অঞ্চলের তথা আবহমান বাংলার সমাজ ব্যবস্থার এক সার্থক প্রতিফলন।
তাঁর জীবনে আর কোন বসন্ত আসবে না। বন্ধুর বাড়ির ফুলের গন্ধ বসন্ত বাতাসে ভেসে আর ভরে দেবেনা তাঁর ঘর। বিনম্র শ্রদ্ধা এই মহান সাধকের প্রতি।
আলোচিত ব্লগ
এছাড়া আমার বলার মতো আর কোনো পরিচয় নেই
ফেসবুকের সাম্প্রতিক সময়ের ভাইরাল গল্পগুলি যে এআই দিয়ে, অথবা প্রচণ্ডরকম এআই এর সাহায্য নিয়ে তৈরি, এই কথাটা বলে হুইসেলব্লোয়ারের ভূমিকা মনে হয় আমিই পালন করেছি। শুরুতে একটা হুক। এমন এক... ...বাকিটুকু পড়ুন
বিশ্ববিদ্যালয় বেকার তৈরি করে, সরকার কী তৈরি করে ?

আজ দেখলাম, আমাদের নতুন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেকারত্ব নিয়ে বেশ কিছু কথা বলেছেন। তাঁর বক্তব্যের মূল কথা হলো, শিক্ষার পেছনে সরকার... ...বাকিটুকু পড়ুন
পূর্ণিমার চাঁদ যেন

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা
মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।
বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন
এআই ও আপনার বিশ্বাস

আপনার বিশ্বাস। আপনার বিশ্বাসকে আমি সম্মান করি। এআই সম্পর্কে আমি হয়তো তেমন কিছুই জানি না, আমার জানার আগ্রহও নেই। কারণ এআই আমার কর্মক্ষেত্র, চলার পথ সহ এখন পর্যন্ত কোথাও... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।