সকালে ঘুম থেকে উঠেই আবার উচ্চতা মাপা শুরু করলো। উচ্চতা কত মিটার বাড়লো জানিনা তবে পেটটা একটু নরম হল। শুরু করতে হল কাঁচা কলা থেরাপি। কিন্তু এখনও থামছেনা তার কমপ্ল্যান খাওয়া। কমপ্ল্যানের এই উদ্ভট বিজ্ঞাপনের একটা গল্প মনে পড়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসে সবসময়ই প্রচন্ড ভিড় থাকে। বাসের হাতল ধরে ঝুলছে কয়েকজন । হঠাৎ একজন বলল-ভাইয়া আমি ঝুলছি, প্লিজ একটু ভিতরে চাপুন, আমি ঝুলছি, প্লিজ একটু চাপুন.....। বাসের ভিতর থেকে কে যেন রসিকতা করে বলে উঠলো-শুধু ঝুলে থাকলেই চলবে, মামনি কে বল কমপ্ল্যান খাওয়াতে!
বারবার প্রচারিত একটি বিজ্ঞাপনের ছবি ও ভাষা শিশুর মনের উপর ব্যাপক প্রভাব বিস্তার করে। একবার আমার ছেলের মাথা আওলাইছিলো ইভা রহমান। ঐ ভুত নামাতে সময় লেগেছিল দুই বছর । এক সময় সে যতক্ষন জেগে থাকতো ততক্ষনই ইভা রহমানের গান দেখতো। বাসায় এটিএন বাংলা ছাড়া অন্যকোন টিভি চ্যানেল দেখতে পারতাম না। বাজারে ইভা রহমানের সিডি আদৌ বিক্রি হয় কি না জানিনা, তবে ছেলের কারণে তিনটা কিনতে বাধ্য হয়েছিলাম। জানিনা এবার কমপ্ল্যান এর ভুত ছাড়াতে কতদিন লাগবে ?
সর্বশেষ এডিট : ২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


