আগামীকাল ঈদ। ইতোমধ্যে ঈদের প্রস্তুতি নিতে শুরু করেছেন সবাই। কোন পোষাক পরবেন, কোন পার্লারে যেতে হবে, খোপাটা এবার কেমন হবে, কোন কালারটা এবার বেশী চলছে, ঈদের দিন কি কি রান্না হবে এই রকম শত আয়োজন। এবারের ঈদে আমার নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ঘরে ট্রাই করবেন।
উপকরণ: পানি দুই লিটার, একটি এ্যালুমিনিয়ামের পাত্র, পাত্রের ঢাকনা ও ধনে পাতা কুচি পরিমাণ মত।
প্রস্তুত প্রনালী: প্রথমে পাত্রটি চুলাতে উঠান, পানি ঢালুন, পাত্রটি একটি ঢাকনা দিয়ে ঢেকে তিরিশ মিনিটি ফুটতে দিন (এই সময় ফোনে প্যাচাল পাড়তে পারেন)। পানি ফুটে ঘন হয়ে এলে পাত্রটি নামিয়ে ফেলুন এবং তার উপরে কুচি কুচি করে কাটা ধনে পাতা ছিটিয়ে গরম গরম পরিবেশন করুন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


