somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুভি রিভিয়্যু : Malena

০৬ ই আগস্ট, ২০০৯ বিকাল ৪:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এ পর্যন্ত বেশ কিছু ভালো ছবি দেখার সৌভাগ্য আমার হয়েছে । আজ তেমনি একটি ছবির গল্প বলব । বিবিসির টকিং মুভিজে এর রিভিউ দেখেছিলাম ২০০০ সালের দিকে, ছবি দেখার সুযোগ হয় আরো পরে ।



দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের ঘটনা, মানুষ যখন যুদ্ধের খবর শোনার জন্য রেডিওর সামনে কান পেতে বসে আছে তখন ১২-১৩ বছরের এক কিশোরের জীবনের সবচেয়ে আকাঙ্খিত বস্তু, পুরনো একটি বাইসাইকেল তার বাবা তাকে কিনে দেয় । সে বাইসাইকেল তাকে সুযোগ করে দেয় টিনএজারদের দলে ঢোকার যেখানে সে পেয়ে যায় কিশোর বয়সের অমৃতের সন্ধান । সে পেয়ে যায় নারীর অন্যরূপের খোঁজ ।শহরের অনিন্দ্য সুন্দরী মেলেনার সাথে তার দেখা হয় । যার স্বামী ইতালির হয়ে যুদ্ধে গেছে, বাবা একটি স্কুলের শিক্ষক এবং পৈশাচিক দৃষ্টি দিয়ে তাকে পাবার ব্যকুলতা শহরের গন্য‌-মান্য ব্যাক্তিদের । এমন পরিস্থিতিতে এক কিশোর তাকে ভালোবেসে ফেলে , এ শারীরিক ভালবাসা নয়; ঐ নীল আকাশে ছুটে চলা পাখির মত যে আকাশকে আপন করে পেতে চায় ‌- পায়না । কিশোর মনের কল্পনার তুলিতে বিভিন্ন রূপে ধরা দেয় এ নারী, সে অপরের মাঝে খুঁজে পেতে চায় মেলেনাকে ।



সমাজের চোখে নারী যে ভোগের বস্তু ছবিটি দেখলে তাই মনে হয় । এর মাঝে একটি কিশোরের নিরব ভালবাসা মনের চোরাকুঠরিতে বন্দী হয়ে নিরবে চোখের জল ফেলে । এ কিশোর প্রেমিক কিইবা করতে পারত সেসব মানুষরূপী পিশাচের হাত থেকে মেলেনাকে বাঁচাতে ? তবে সে শেষ পর্যন্ত চেষ্টা করেছে মেলেনাকে স্বামীর সোহাগ ফিরিয়ে দিতে, অসম ভালবাসার নৌকার সে মাঝির সাথে মেলেনার কথা হয় শেষ দৃশ্যে । এরপর সে সরে যায় মেলেনার জীবন থেকে , নিজেকে খুঁজে বেড়ায় অন্য নারীর বাহুডোরে । কিন্তু কখনো ভুলতে পারেনা তার জীবনের প্রথম ভালবাসা মেলেনাকে ।



হ্যাঁ, ছবির নাম মেলেনা । নাম ভূমিকায় অভিনয় করে অসংখ্য কিশোর‌-যুবকের অন্তরে ঠাঁই করে নিয়েছেন মনিকা বেলুচ্চি । অসম প্রেমের ছবির অন্যতম মাস্টারপিস এ ইতালিয়ান ছবিটি । দুটি অস্কার নমিনেশন সহ তিনটি পুরস্কার জিতে নিয়েছিল এ ছবি ।

আজই দেখে নিতে পারেন আমার প্রিয় ছবির তালিকার শীর্ষে থাকা Malena , ভালো লাগবে আশা করি । ছবিটি কিন্তু Rated R , যদিও বাজারে পাওয়া ডিভিডি সেন্সর করা । আমি দুটোই দেখেছি , আনকাট ভার্শন দেখে মুগ্ধ হবেন মনিকা বেলুচ্চির ভক্তরা একথা নির্দ্বিধায় বলা যায় । আর দেরী কেন, দেখে ফেলুন Malena আর ফিরে যান সেই দুষ্ট শৈশবে ….................
২৮টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ না?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:০৮



সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর... ...বাকিটুকু পড়ুন

তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান

লিখেছেন ডঃ এম এ আলী, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৩৭


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন

মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৮



মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৫



প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন

জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

লিখেছেন ওয়াদুদ সোহেল মোল্লা, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৩


জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন

×