somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আশরাফুলের জন্য নির্বাচকদের পদত্যাগের হুমকি !

২০ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৫:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আশরাফুলকে রাখা হয়েছে বিশ্বকাপ দলে। অনেকের মতো আমিও আশা করেছিলাম সে দলে থাকবে না, ঘরোয়া ক্রিকেটে আগেও সে পারফর্ম করেছে এবং দলে ঢুকেছে। দলে গিয়ে যথারীতি ব্যর্থ। এবারও হয়তো সেরকম কিছু হবে। ঢাল হিসেবে প্রতিপক্ষের বোলিং কিংবা পিচের কথা বলবে। নির্বাচকেরা তো তার পক্ষে আছেই। তবে আজকে কয়েকটি খবর পড়ে আমি খুবই বিস্মিত।

১। বিসিবি চেয়েছে মাশরাফি বাদ পড়ায় আশরাফুলও বাদ পড়ুক। তার জায়গায় কাপালী বেটার চয়েস। এতে আমি শতভাগ সায় না দিলেও আমি দল বানালে দুই জনকেই রাখতাম। তাই এটা দোষণীয় কিছু নয়। বিসিবি মিডিয়া নয় দর্শকের কথা ভেবেছিল।

২। বিসিবির এমন সিদ্ধান্ত কিছুতেই মানতে পারেননি তিন নির্বাচক। তারা দরকার হলে পদত্যাগ করবেন এমন হুমকি দেন। অর্থাৎ সোজা কথায় আশরাফুলকে বাদ দিলে তারা রিজাইন দেবেন ! কি বিচিত্র তাদের মানসিকতা!
উৎস


৩। আশরাফুল গতকাল সকালে পত্রিকায় দেখেন দলে ঢুকছেন কাপালী। তখন ফোন দেন রফিকুল আলমকে। এখানে আমার প্রশ্ন সে প্লেয়ার হয়ে কি করে সিলেক্টরকে ফোন দেয় ? এতে কি দুই নম্বরীর আভাস পাওয়া যায় না ?

দল ঘোষণার সময় পদত্যাগপত্র নিয়েই এসেছিলেন নাকি নির্বাচকেরা। অলক দলে ঢুকলে তারা পদত্যাগ করবেন। তাহলে আশরাফুল কি এমন জিনিস তাদের দিয়েছে যার জন্য তাদের পদত্যাগ করতে হবে ? আকরাম খান নাকি যেকোন সময় পদত্যাগ করতে পারেন।

আরো কিছু কথা না বলে পারছিনা, দল নিয়ে নাকি ট্রেড অফও হয়েছে।

রকিবুল খেললে আশরাফুল দলে থাকবে।

নাইম ইসলাম খেলবে যদি অলক কাপালী দলের আশেপাশে না থাকে।

মাশরাফিকে সাকিব পছন্দ করে না, তাহলে তাকে বাদ না দিয়ে উপায় নেই!
উৎস

এসব পড়ার পর কি বলবো বুঝতে পারছি না, কোথায় আশরাফুলের জোর ? বিসিবি সভাপতিও তাকে নিতে ইচ্ছুক ছিলেন না। বাজে সিচুয়েশান এড়ানোর জন্য নির্বাচকদের দল তিনি মেনে নেন!

সর্বশেষ এডিট : ২০ শে জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:২৮
১২টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান

লিখেছেন ডঃ এম এ আলী, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৩৭


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন

মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৮



মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৫



প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন

জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

লিখেছেন ওয়াদুদ সোহেল মোল্লা, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৩


জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন

ফ্যামিলি কার্ডের স্বার্থে তেলের দাম বৃদ্ধি মেনে নিতে হবে

লিখেছেন সৈয়দ কুতুব, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;... ...বাকিটুকু পড়ুন

×