দীর্ঘদিন দেশের বাইরে ঈদ উদযাপন করি। গতবার ঈদুল ফিতর উদযাপন করেছি গ্রামে। অনেকদিন পর এবার ঢাকায় ঈদ করলাম। সেই ছোটবেলা থেকে আমাদের দেশে ঈদ বা ঈদের খুশি মানে- ঈদের নতুন চাঁদ দেখা, নতুন জামা কাপড় কেনা ও পরা, এ বাড়ী সে বাড়ী ঘুরে সেমাই খাওয়া ইত্যাদি। এতদিনে যে ঢাকার মুসলিম কিশোর-যুবকদের ঈদ পালনের পদ্ধতি অনেক পাল্টে গেছে তা ভাবতেও পারিনি। এবার ঈদের রাতে যখন চাঁদ দেখা গেল কিনা সেটা নিশ্চিত হওয়ার জন্য নেটে খবর তালাশ করছিলাম তখন হঠাৎ করে দেখি আশপাশের বাসার ছাদে বারান্দায় বাজি ফুটতেছে, আগুন জ্বলতেছে। বাজি ফুটিয়ে যুবক-কিশোরেরা জানান দিচ্ছি- চাঁদ দেখা গেছে। বাজির শব্দে রাতে ঘুমুতে কষ্ট হচ্ছিল। বাজির উৎকট শব্দে আমার ছোট্ট শিশুটি ভয়ে আৎকে উঠে অভিযোগ করছে- আব্বু ভয় পাইছি। ঈদের দিন বিকেলে খিলক্ষেত লেকসিটিতে মামার বাসায় যাচ্ছিলাম। খিলক্ষেতের মেইন রোড থেকে শুরু করে লেকসিটি পৌঁছা পর্যন্ত সরু রাস্তার বিভিন্ন স্থানে দেখলাম উৎকট শব্দে গান বাজানো হচ্ছে। এক জায়গায় দেখলাম ছেলেরা নানারকম অঙ্গভঙ্গি করছে। মাইকে বাজে বাজে ঘোষণা দিচ্ছে। গতকাল আশুলিয়া যাওয়ার পথে বাসে বসে দেখলাম তুরাগ নদীতে ট্রলার ভাড়া করে উচ্চস্বরে গান বাজানো হচ্ছে। উদোম গায়ে কতগুলো তরুণ-যুবক ট্রলারের উপর নাচানাচি করছে। এই বুঝি এই প্রজন্মের ঈদ পালন। না-জানি সামনে আরো কত কি দেখতে হয়!! মুসলিম যুবকেরা কোথায় চলছে!! আল্লাহ, আমাদেরকে হেদায়েত দাও।
আলোচিত ব্লগ
আজ প্রিয়তমা স্ত্রীর প্রশংসা করার দিন

আজ প্রিয়তমা স্ত্রীর প্রশংসা করার দিন
আজ ২০ সেপ্টেম্বর, Wife Appreciation Day—প্রিয়তমা স্ত্রীকে ভালোবাসা, কৃতজ্ঞতা ও সম্মান জানানোর একটি সুন্দর উপলক্ষ।
সংসারের নানা দায়িত্ব, ভালো-মন্দ সময় এবং জীবনের কঠিন মুহূর্তে একজন স্ত্রী... ...বাকিটুকু পড়ুন
ছোট গল্পঃ অপ্রত্যাশিত উপহার

সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার... ...বাকিটুকু পড়ুন
ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ না?

সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর... ...বাকিটুকু পড়ুন
তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।