somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাহিত্য পত্রিকার জন্য লেখা আহ্বান

০১ লা নভেম্বর, ২০১৩ রাত ৩:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমরা একটি সাহিত্য পত্রিকা প্রকাশ করতে যাচ্ছি। এই পত্রিকায় প্রকাশের জন্য কবিতা, গল্প, সাহিত্য বিষয়ক প্রবন্ধ এবং অন্য যেকোনো ফর্মের ফিকশন আহবান করা হচ্ছে। প্রকাশের জন্য বিবেচনায় আসতে হলে লেখা সর্বোচ্চ ১০০০ শব্দ পর্যন্ত হতে পারে।
লেখা পাঠানোর ঠিকানা: [email protected]
লেখা পাঠানোর সর্বশেষ তারিখ: ১০ নভেম্বর '১৩
প্রস্তাবনা:
/উনিশ/
এটা বলার অপেক্ষা রাখে না সাহিত্য বিষয়ে আমাদের জ্ঞান অত্যন্ত সীমিত। তবে আমরা দাবি করতে পারি সাহিত্যের প্রতি আমাদের ভালোবাসা সত্যিই অসীম। এই ভালোবাসার দাবি থেকেই 'উনিশ'-এর যাত্রা শুরু হল। শুরুতেই প্রশ্ন ওঠা খুব স্বাভাবিক পত্রিকার নাম 'উনিশ' রাখা হলো কেন। বস্তুজগৎ কার্যকারণ সম্পর্কের জালে আবদ্ধ। কিন্তু সাহিত্য বিশেষ করে বর্তমান কালের সাহিত্য এই কার্যকারণের নিয়ম সবসময় মানতে বাধ্য বলে আমরা মনে করি না।

তবুও কথা থেকে যায়, কারণ হয়ত নেই কিন্তু 'উনিশ' রাখার কোন উপলক্ষ আছে কি ? হ্যাঁ তা একটা আছে বটে। উনিশ একটা মৌলিক সংখ্যা। গণিতের ভাষায় বলতে গেলে এর কোন উৎপাদক নেই। 'উনিশ'-এর যাত্রা শুরু হল মৌলিকের দিকে। মৌলিক সাহিত্যের দিকে। তবে সব তরী তিরে ভেরে না। সব যাত্রা গন্তব্যে পৌঁছায় না। 'উনিশ' কতটুকু সফল হবে জানি না তবে এর যাত্রা হল শুরু। এই যাত্রা যাতে সফল হয় সে জন্য আপনাদের শুভকামনা প্রত্যাশা করছি।

নির্দিষ্ট গণ্ডির মধ্যে না রেখে আমরা এই পত্রিকাতে বাংলাভাষী বিভিন্ন অঞ্চলের লেখকদের লেখার সমাবেশ ঘটাতে চাই। আমরা এই পত্রিকায় সম্ভাবনাময় কিন্তু স্বল্প পরিচিত কবি ও সাহিত্যিকদের স্থান করে দিতে চাই। পরিচিত ও কবিদের কবিতা যে একেবারেই আসবে না আমরা এমনটা বলছি না প্রাসঙ্গিক হলে আসতে পারে কিন্তু আমদের সবসময় এটাই চেষ্টা থাকবে যেন তা নতুনদের উপস্থিতির জন্য বাঁধা হয়ে না দাঁড়ায়।

উনিশের প্রথম সংখ্যা আমরা উৎসর্গ করছি এই পৃথিবীকে। পৃথিবীর প্রাণ-প্রকৃতি-পরিবেশ, জীবিত-মৃত, জৈব-অজৈব সব কিছুকে। আমরা আশা করি পৃথিবীতে একদিন কোন মারণাস্ত্র থাকবে না। লড়াই হবে শুধুই শিল্পের। _সম্পাদক
সর্বশেষ এডিট : ০১ লা নভেম্বর, ২০১৩ রাত ৩:১৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×