
যদি কখনো তোমাদের শহরে হয় বৃষ্টি,
ভিজে যায় পিচঢালা পথ,
সেদিন কি তুমি পড়বে নীল শাড়ি,নীল চুড়ি,
কপালে নীল টিপ?
আর যদি পড়ে আমায় মনে,
ডেকো আমায়,
গুজে দিব খোঁপায় দুটি কাঠ গোলাপ ফুল,
তোমার ভেজা চুল আর কাঠ গোলাপ এর ঘ্রাণে মাতাল হবো আমি আর চারপাশ ..
আনমনে একই পথে হেটে যাব বহুদূর দুজনায় তোমার হাতটি ধরে...
সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



