
কত শতবার করে বলতে গিয়েছি তোকে
ভয়ে ভয়ে
আর বলা হয়নি বুকে রেখেছি গেথে।
আমি বীর
ভয় পাইনা কিছু
শুধু তোর মিষ্টি মুখশ্রী দেখলে হয়ে যায়
মাথা নিচু।
এবার নিয়েছি শপথ,
বলবো ই তোকে
তুই যে আমার শিশির ভেজা ভোর
সকালের মিষ্টি রোদ
আমার গোধুলি বেলা
তুই যে আমার ভরা জ্যোৎস্না
স্বপ্নের রাজকুমারী।
তুই যে আছিস মিশে সকল চাওয়ায়
তুই যে আমার পিপাসিত প্রানের
ঠান্ডা জল।
তুই যে আমার সব রে সখী
তুই যে আমার সব।।
আচ্ছা,জানিস তো!
তোর মধু মাখা হাসি
ভুলিয়ে দেয় আমার সকল হতাশা আর মনকে করে খুশী,
সত্যি বলছি,
তোকে ভীষন ভালবাসি,
তোকে বড্ড বেশী ভালবাসি।।
সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



