somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফেসবুকের কবিদের প্রকারভেদ- পর্ব-০১

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

[প্রথমেই বলে রাখি, এটি একটি আঙুর ফল টক জাতীয় স্ট্যাটাস।নিজে কবিতা লিখতে পারিনা তো, তাই অন্যেরটা দেখলে ঈর্ষা হয়। আমার ফ্রেন্ডলিস্টে অসাধারণ অনেক কবি আছেন। উনাদেরকে শ্রদ্ধা করি এবং উনাদের কবিতা নিয়মিত পড়ি।এটা নিতান্তই ‘অলস মস্তিস্ক শয়তানের কারখানা’ টাইপ স্ট্যাটাস]
এককালে মানুষ বলতো দেশে কাকের সংখ্যার চেয়ে কবির সংখ্যা বেশি। ফেসবুক আসার পরে খুব সম্ভবত আকাশের তারার চেয়ে কবির সংখ্যা বেশি।
অসংখ্য ক্যাটাগরির মধ্যে থেকে কয়েকটি নিয়ে লিখতেছি-
১. প্রেমে ডুবে থাকা কবি-
সংখ্যায় সবচেয়ে বেশি এই ক্যাটাগরির কবি। এরা শুধু টাইমলাইনেই কবিতা লিখে ক্ষান্ত হন না, লাস্যময়ী ললনাদের ইনবক্সেও তাদের সাহিত্যকর্মের বিশাল একটা অংশ পাওয়া যায়। এদের সবসময় প্রেম পায়, এরা প্রেম করেন, প্রেমে ঘুমান, প্রেমে খান অর্থাৎ, সবসময় এদের প্রেম জাগ্রত থাকে। সকালের আকাশে এরা প্রেম খুঁজে পান, দুপুরের ’চান্দিফাটা’ রোদ্রসহ সকল আবহাওয়ায় প্রেম খুঁজে পান । আর যদি বৃষ্টি পড়ে, অথবা পূর্ণিমা থাকে, তাহলে তো ‘কম্ম’ সারা। এক বসাতেই ডজন ডজন কবিতা প্রসব করেন।
২. প্রতিবাদী কবি-
প্রতিবাদী কবির ফেসবুক ভ্যালু এখন তুঙ্গে।এদের এক এক কবিতায় সমাজের হাজারো অবিচার, অনিয়ম ‘বেলাইন’ থেকে ‘লাইনে’ চলে আসে। প্রত্যেকটা ইস্যুতে তাদের কবিতা থেকে ঝড়ে পরে প্রতিবাদ আর প্রতিবাদ।ইস্যু না থাকলে নারীদের অধিকার, ধর্ষণ বিষয়ে একের পর এক কবিতা লিখেন।চে, মাক্স, লেনিনেএদের মননে গাঁথা।
মাঝে মাঝে এক চামচ রিয়ালিজম, দুই চামচ সাররিয়ালিজম আর এক মুঠো রোমান্টিসিজম ভালোভাবে মিশিয়ে গরম গরম কবিতা পরিবেশন করেন।
এইসব কবিদের কবিতায় কিছু কমন ‘কিওয়ার্ড’ থাকে। যেমন স্বাধীনতা, রক্ত, ঘাম, বীর্য, অন্ডকোষ ইত্যাদি।
৩. উপমায় বিশেষজ্ঞ কবি-
জগতের সকল বিশেষণ যেকোন জায়গায় ব্যবহার করা এদের জন্য ‘জায়েজ’।
‘স্বাধীনতা তুমি,যেমন ইচ্ছে লেখা আমার কবিতার খাতা’ এই লাইনটা এদের জন্যই লেখা হয়েছে খুব সম্ভবত। এরা মধ্য রাত্রিতেও রোদ্র দেখিয়া থাকেন, এদের কবিতায় মাছকে উড়তে দেখা যায়, গোলাপী রঙের গরুকে হরহামেশা বাদামী রঙের ঘাস খেতে দেখা যায় ।
৪.কামুক কবি-
কথায় নয় ‘কামে’ বিশ্বাসী- এই নীতিতে চলমান এরা। এদের কবিতায় শুক্রাণু গান গায়, ডিম্বাণু নৃত্য করে। বিভিন্ন ধরণের শিল্পের পাশাপাশি হস্তশিল্পের প্রসারেও ব্যপক ভূমিকা রাখেন। কেউ কেউ কবিতার মাধ্যমেই বাচ্চা পয়দা করে ফেলেন।
সর্বশেষ এডিট : ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৫১
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×