সুখ
-তারিক ওয়ালি
কেউ বলে আসে সুখ লাখ কোটি টাকাতে
কেই বলে সুখ থাকে বাড়ি গাগি ঢাকাতে।
কেউ বলে আছে সুখ পেট পুরে খাওয়াতে
কেউ বলে মনমতো ভালো ঘুম হওয়াতে।
সব ঝুট সব ঝুট আমি বলি ভাই
টাকা বাড়ি গাড়িতে সুখ পাখি নাই।
তুমি যদি চাও সুখ বুকে রাখো হাত
মন থেকে হিংসাকে করো উৎখাত।
সাচ কথা বলো আর হক পথ ধরো
হাতেমের মতো তুমি উপকার করো।
সর্বশেষ এডিট : ০৫ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৩:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



