উষ্ণ সংবাদ
২৫ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তারিক ওয়ালি, স্টাফ রিপোটার, দৈনিক হাবিজাবি।
সম্প্রতি এক শ্রেনির মানুষদের দেখা যাইতেছে যাহারা ডিজিটাল ভিক্ষাবৃত্তি চালুু করিয়াছেন। তাহারা টাকা-পয়সার বদলে “লাইক” ভিক্ষা করিয়া দিনাতিপাত করিয়া থাকেন। সামাজিক ওয়েবসাইট ফেসবুককে ভিক্ষাক্ষেত্র বানাইয়া যারপরনাই আনন্দ ও পাইতেছেন বলিয়া মালুম হয়। উহারা কেনই বা এমনটা করিবেন না? আমাদের দেশে জনসংখ্যা যেইহারে ক্রমবর্ধিষ্ণু ঠিক সেই হারেই নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দামও বাড়িতেছে হু হু করিয়া। এই ভিক্ষাবৃত্তি করিয়া যদি দুই-চার পয়সা আয়-রোজগার হইয়া থাকে তাহাতে মন্দ কী? ভাবিতেছি আমিও কি ভিক্ষাবিপ্লব চালু করিব? এই যেমন ধরিয়া লন, যাহারা পেইজের মালিক উহারাতো পেইজে নানাবিধ রসালো কথা বলিয়া কিংবা জ্ঞান বিতরণ করিয়া ভিক্ষা করিয়া থাকেন ; আমি যদি পেইজ ছাড়াই ভিক্ষা করিয়া থাকি তাহা হইলে কেমন হইবে? (যেমন : এই লেখাটা পড়িয়া ভালো লাগিলে লাইক কোপান।) তাহাই এখন ভাবিবার বিষয়। মনে হইতেছে অদূর ভবিষ্যতে এই ভিক্ষাবৃত্তি শিল্প হিসাবেই আত্মপ্রকাশ করিবে। যাহার নাম আমরা নির্ধিদ্বায় “ভিক্ষাশিল্প” দিতে পারি। আশা করিতেছি পাঠকরাই উহার সমাধান দিবেন।
জয় ভিক্ষাক্ষেত্র!!! জয় ফেসবুকদল!!! জয় ভিক্ষুকলীগ!!!
সর্বশেষ এডিট : ২৫ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চৌত্রিশ সেকেন্ডদামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।
কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।...
...বাকিটুকু পড়ুন
- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি...
...বাকিটুকু পড়ুন
পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া...
...বাকিটুকু পড়ুনবাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো
*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*
কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।...
...বাকিটুকু পড়ুন