নটি আর হটি
১৬ ই মে, ২০১০ বিকাল ৪:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গতকাল একটা মুভি দেখলাম। দ্য হটি অ্যান্ড দ্য নটি। এখানে দ্য হটি হচ্ছে মিস প্যারিস হিলটন। মুভিতে হিলটনের নাম হলো ক্রিস্টাবেল। সে এক অপরূপা সুন্দরী, শহরের সব ছেলেই তাকে না পেয়ে গোপনে আর প্রকাশ্যে দীর্ঘশ্বাস ফেলে, ম্যারি মি প্ল্যাকার্ড হাতে নিয়ে পথের মোড়ে দাঁড়িয়ে থাকে। কিন্তু ক্রিস্টাবেলের একটা জানের-জান বান্ধবী আছে যে খুব কদাকার- কুশ্রী-নোংরা-ভাঙাচোরা দাঁত তার, মুখে বড় একটা লোমওয়ালা আঁচিল, ত্বক খসখসে আর লালচে, গায়ে খোস-পাঁচড়া, খ্যাতমার্কা চালচলন, মোটকথা ছেলেরা তাকে দেখলে পালিয়ে বাঁচে। কিন্তু সে ক্রিস্টাবেলের এতোই ঘনিষ্ঠ যে ক্রিস্টাবেল তাকে রেখে কোথাও যায় না আর ক্রিস্টাবেলের সাথে প্রেম করতে চাইলে ওই কদর্য চেহারার মেয়েটিকেও সঙ্গ দিতে হবে। এ-কারণে অনেক ছেলে প্রবল ইচ্ছে থাকা সত্ত্বেও ক্রিস্টাবেলের সাথে লাইন মারতে যায় না।
এই ছবিতে দেখানো হয়েছে ক্রিস্টাবেলের রূপমুগ্ধ একজন ছেলে [ক্রিস্টাবেলও তার জন্য পাগল] কেমন করে ক্রিস্টাবেলকে ফেলে শেষ পর্যন্ত ক্রিস্টাবেলের ওই অসুন্দর বান্ধবীকেই ভালোবেসে ফেলে। মুভিটা খুব ভালো লাগলো।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুন, ২০১০ ভোর ৬:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
ইসিয়াক, ২০ শে জুন, ২০২৬ ভোর ৬:৪৬

খোকা খাবে মুড়ি মুড়কি, মা দিলো খই
এই নিয়ে অশান্তি, ব্যাপক হই চই।
বাবা যাচ্ছে হাটে, খোকা পিছু ছোটে
বকা খেয়ে ঘরে ফিরে কাঁদছে মাথা খুঁটে।
কত কাজই...
...বাকিটুকু পড়ুন
কুয়ালালামপুর অপারেশনের ঠিক সাতদিন পর। ইন্দোনেশিয়ার বালি দ্বীপের ‘
নগুরা রাই’ আন্তর্জাতিক বিমানবন্দরে যখন একটি প্রাইভেট চার্টার্ড বিমান ল্যান্ড করল, তখন বালির আকাশ জুড়ে গোধূলির রক্তিম আলো।
বিমান...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ২০ শে জুন, ২০২৬ দুপুর ১:২২

বগুড়া জিয়াউর রহমান মেডিকেল বর্তমানে ৫০০ শয্যা বিশিষ্ট। এতেই রুগিরা সেবা পায়না, অপরিচ্ছন্ন, লোকবল নেই, যন্ত্রাংশ নষ্ট, ওষূধ নেই, ১৫০০ শষ্যাবিশিষ্ট করে লাভ কি? সেবা নিশ্চিত হবে না...
এখন ডাক্তাররা...
...বাকিটুকু পড়ুনপ্রথমত, এ-আই দিয়ে গান তৈরি করা অনেক সহজ। আপনি নিজে কোনো লিরিক না লিখে, কোনো সুর তৈরি না করেও এ-আই-তে প্রম্পট দিয়েই গান তৈরি করে ফেলতে পারেন। তবে সেটা আপনার... ...বাকিটুকু পড়ুন
সাম্প্রতিক ভূরাজনীতি ও জাতীয় নিরাপত্তার সমীকরণে হাইব্রিড ওয়ারফেয়ারবা অপ্রতিসম যুদ্ধকৌশল এক নতুন মাত্রা যোগ করেছে, যার প্রধান লক্ষ্যবস্তু রাষ্ট্রের অভ্যন্তরীণ সামাজিক ফাটল ও অননুমোদিত কাঠামোর মাধ্যমে মানুষের মনস্তত্ত্ব নিয়ন্ত্রণ করে... ...বাকিটুকু পড়ুন