৭৯ বছর বয়স, অথচ নোবেল কমিটি উনাকে চেনেই না। প্রত্যেকবার সাহিত্যে নোবেল দেয়ার দুএক দিন আগ থেকে আমি মনে মনে খুব প্রার্থনা করতে থাকি কুণ্ডেরা নোবেল পাক। কেননা, যারা যারা এখন নোবেল পাচ্ছেন, তাঁর কীর্তি তাদের অনেককেই ছাড়িয়ে- এটা বলার অপেক্ষা রাখে না। আনবিয়ারাব্যল লাইটনেস অফ বিয়িং, স্লোনেস, বুক অফ লাফটার এন্ড ফরগেটিং, ইগনোরেন্স,আর্ট অব নভেল, টেস্টামেন্ট বিট্রেয়েড... ... জানি না, এই মাপের কাজ বিশ্বসাহিত্যে তাঁর সমসাময়িক আর ক'জনেরই বা আছে। সত্যিই আমি নিশ্চিত নই। তাই প্রতিবারই যখন সাহিত্যে নোবেল দেয়া হয়, আমি খুব আহত হই। জাস্টিস ডিলেয়েড, জাস্টিস ডিনাইড।
কে জানি বলেছিলেন, বিশ্বসাহিত্যে গুরুত্বপূর্ন হতে হলে ঐ লেখকের দেশটিকে বিশ্বরাজনীতির গুরুত্বপূর্ন ফ্যাক্টর হতে হয়। কুণ্ডেরা চেক লেখক। এখন থাকেন ফ্রান্সে। এমন পরবাসি লেখককে কেই বা পাত্তা দিতে চাইবে!
অবশ্য পুরষ্কারে গোলমাল সব জায়গাতেই ঘটে। এ দেশেও ঘটে। এমন এমন লোকজনকে পুরষ্কার দেয়া হয়, যাদের পরে আর খুঁজেও পাওয়া যায় না। আবার পণ্ডিতদেরও পুরষ্কার দেয়া হয়। ঊপন্যাসের ক্যাটাগরিতে। কিন্তু উনাদের বই পড়া যায় না। এই আর কি।
শেষ পর্যন্ত আমাদের পাঠকদের এইসব পুরষ্কার নিয়ে একধরনের হতাশায়ই থাকতে হয়।
আলোচিত ব্লগ
আজকের ডায়েরী- ১৯৭

শরতের সকাল! সকাল ৮ টা।
ভাদ্র মাস। ইংরেজি সেপ্টেম্বর মাস। ২০২৬ সাল। ঘটনাটা কি হয়েছে, আমি বলি। মোটামোটি ভয়াবহ ঘটনা বলা যেতে পারে! যে কোনো সময় রোদ উঠবে।... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশে বর্তমান গ্যাস-বিদ্যুৎ সংকট: দায় কার?

সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও... ...বাকিটুকু পড়ুন
যাপিত জীবন.....

১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর... ...বাকিটুকু পড়ুন
মঞ্জুর চৌধুরর ছোট গল্প "একাউন্ট্যান্ট"
একাউন্ট্যান্ট
মঞ্জুর চৌধুরী
রফিকুল ইসলামের জীবনে সবচেয়ে বিলাসী জিনিসটি ছিল একটি কাঠের আলমারি।
আলমারিটা নতুন নয়। মিরপুর এগারোর যে দুই কামরার বাসায় সে আর শায়লা থাকত, তাদের বিয়েরও আগে থেকে বাড়িওয়ালার স্টোররুমে... ...বাকিটুকু পড়ুন
৫ই আগস্ট বিদ্যুৎও কি দেশ ছেড়ে পালিয়ে গেল ?

শিরোনামটা একটু অদ্ভুত মনে হতে পারে। তবে কিছুদিন ধরে বিদ্যুতের দাম, ভর্তুকি আর লোডশেডিং নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে, তাতে প্রশ্নটা একেবারে অযৌক্তিক নয়। কারণ সরকার বদলেছে, কিন্তু বিদ্যুৎকেন্দ্রগুলো তো... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।